Adhir Chowdhury: বীরভূমে কয়লা খনিতে চাকরি হয়েছে? বর্ষশেষের দিনে মমতাকে কটাক্ষের পাশাপাশি ইডিকে নিশানা অধীরের
Adhir Chowdhury: বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশ না পেলে ডায়মন্ডহারবারেই নিজেকে আটকে রাখতে চান। এব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি মুখ্যমন্ত্রীর চাকরির প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন।
পিসি এবং ভাইপোর মনোমালিন্য চলছে এটা সবাই জানে, একটা দ্বন্দ্ব আছে তাও সবাই জানে। তিনি বলেন, পিসি কাউকে নিয়ে চলতে জানে না। এতদিন অনেককে নিয়ে চলেছে, এটাই অনেক বড়। এখানে সব দিদির দালাল সবাই দিদির কথাতেই চলাফেরা করে, মন্তব্য করেছেন তিনি।

শক্তিগড়ে তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রী স্বপ্নের মিষ্টি হাব। কিন্তু আজকে সবই ঢপে পরিণত হয়েছে। বীরভূমের কয়লা হাব তৈরি হবে। সেখান থেকে নাকি চাকরি ঠিক করে দিয়েছিলেন এক লক্ষ। এশিয়ার সবথেকে বড় কয়লা খনি হবে এটা, বলেছিলেন তিনি। বেতনও ঠিক করে দিয়েছিলেন। সেখানে একজনেরও কি চাকরি হয়েছে, প্রশ্ন করে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।
দেশ জুড়ে মানুষ যখন বর্ষবরণে মাতোয়ারা, তখন কিন্তু চাকরিপ্রার্থীরা বসে রয়েছেন আন্দোলনে। পাশাপাশি ইডি এখনো পর্যন্ত চাকরি নিয়োগ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এব্যাপারে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, যেখানে ব্রেক মারার দরকার সেখানে ব্রেক মারবে, আর এগুলো হচ্ছে ইডির কাজ। কেন্দ্রীয় সরকার মদতে চলছে ইডি, বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
তিনি বলেন, আজ ফসলের উৎপাদন নিয়ে বিভিন্ন জায়গায় কৃষককে ধোঁকা দেওয়া হচ্ছে। যেখানে সরকার কৃষকদের ধোঁকা দেয়, সেখানে বাংলার কৃষকদের ধোঁকা দেওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কী আছে?
অধীর চৌধুরী বলেন, ভারতবর্ষে রামকে নিয়ে যে আবেগ, তাকেই নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করছেন মোদী, চেষ্টা করছে বিজেপি, চেষ্টা করছে আরএসএস। তিনি বলেন, কংগ্রেস একটা কথাই বলবে, রামকে বদনাম করো না।












Click it and Unblock the Notifications