তৃণমূলের মাথা আকাশে, কিন্তু পা মাটিতে! কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের অধীর-বিজেপিকে নিশানা অভিষেকের
ভারতবর্ষে এটা প্রথম হচ্ছে যেখানে নিজের মতামত দিচ্ছেন কোনও দলের কর্মীরা। এখনও তৃণমূলের রাজ্যে সরকারের সময় সীমা রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের তৃণমূল আসবে। মুর্শিদাবাদের বড়ঞায় নব জোয়ার কর্মসূচিতে এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তিনি বলেন, কোনও রাজনৈতিক দল মানুষের কাছে যায় না। এতদিন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা ছিল তবুও মানুষের কাছে যায়নি। তৃণমূল কংগ্রেস একমাত্র দল, যাদের মাথা আকাশে থাকতে পারে তবু পা মাটিতে রয়েছে বলে মন্তব্য করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বড়ঞায় বুথ সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা এই সভায় এসেছেন, তাঁদেরকে মানুষের কাছে জবাবদিহি করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জোয়ার যখন আসে তখন নদীর পারে আবর্জনা থাকে সেগুলো চলে যায়। অনেক আবর্জনা ছিল সেগুলো যেন গঙ্গায় ফেলে দেওয়া যায়, তার জন্যই নব জোয়ার কর্মসূচি নিয়ে আসা হয়েছে, বলেন তিনি।
আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন যাঁকে দেবে, তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে দল যাকে প্রার্থী করুক তাকে ঘিরে সর্ব শক্তি প্রয়োগ করে ভোট দিতে হবে। কেউ যদি ভাবে দল যাকে প্রার্থী করেছে তার হয়ে কাজ করব না, তা হবে না। সবার ওপরে নজরদারি চলবে বলে জানিয়েছেন তিনি।
অভিষেক বলেন, বিজেপি বাংলায় টাকা বন্ধ করে দিয়েছে, কারণ তারা বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে। একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যদি সঠিকভাবে ঠিক মতো লোক না দেওয়া যায়, তাহলে দিল্লির সঙ্গে লড়াই করা যাবে না। তিনি বলেন, কংগ্রেস এতদিন মুর্শিদাবাদে ক্ষমতায় ছিল, তাও জেলার মাানুষ লাঞ্ছিত হয়ে আছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বৈমাত্রেয় সুলভ আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, এগুলো অধিকারের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখতে পারে না। তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ নিজের অধিকার ছিনিয়ে আনবে। অধীর চৌধুরী ও বিজেপি কে একযোগে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েতে দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ সম্পর্কে তিনি বলেন, গত ছয় মাসে চারজনকে প্রধান পদ থেকে অপসারণ করা হয়েছে। প্রত্যক তিন মাস পরপর পঞ্চায়েতের পর্যালো তিনি করছেন। পঞ্চায়েত জিতে যাওয়া মানে লাইসেন্স পেয়ে যাওয়া, এরকম যেন না হয়।
তৃণমূলের বুথের সভাপতিরা দলের মতাদর্শকে সামনে রেখে নিঃস্বার্থ ভাবে দল করছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার নব জোয়ার কর্মসূচি ১৪ তম দিন ছিল। এই ১৪ দিনে ১৫০০ কিমি রাস্তা অতিক্রম করা হয়েছে। আঠারো হাজার বুথ সভাপতির সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications