জিরেতে ১৮ শতাংশ জিএসটি, রাণাঘাটের সভায় ফের মোদী সরকারকে আক্রমণ অভিষেকের
রাণাঘাটের সভা থেকে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর পক্ষে প্রচারে এসেছিলেন তিনি৷ সেখানেই এক হাত নিলেন বিজেপি নেতাদের।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতাদেরও নিশানা করেছেন তিনি৷ এদিন অভিষেক বলেন, " চোর, ছ্যাঁচড়ারা বিজেপি করে। সব করে খাওয়ার ধান্দা ওরা বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি।"

রাণাঘাট লোকসভা কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী করেছে জগন্নাথ সরকারকে৷ এদিকে বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে গিয়েছেন। তাঁকে তৃণমূল প্রার্থী করেছন। মতুয়া ভোটকে সামনে রেখে এই কেন্দ্রে লড়াই হবে। এমন কথা মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ।
পাঁচ বছরে বিজেপি সরকার কী করেছে? কতটা উন্নতি হয়েছে রাণাঘাটের? করোনা অতিমারির সময়ে বিজেপি সাংসদ কী করেছেন? মানুষের পাশে কতটা থেকেছেন? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক৷
১০ বছরে বিজেপি সরকারে আসার পর কতটা উন্নতি হয়েছে? প্রশ্ন তুলেছেন অভিষেক। নদিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। সেই তাঁতের সুতোর উপরে কত শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র? গরিব মানুষের রান্নার জিরের উপর ১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে৷ হিরের উপর কোনও জিএসটি নেই। কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও একবার সিএএকে জুমলা বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূল নেতা বলেন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএএ জুমলা৷ ৪০ পাতার ফর্ম তৈরি করতে হবে। আগে আপনাকে বলতে হবে আপনাকে পাকিস্তান, আফগানিস্তানে থাকেন। এরপর পরীক্ষা হবে৷ সমস্ত সরকারি পরিষেবা যা পেয়ে থাকেন, তা বন্ধ হয়ে যাবে।"












Click it and Unblock the Notifications