প্রতিবাদ অবস্থানে সব রাজনৈতিক দলগুলিকে স্বাগত জানালেন কুস্তিগীররা

এতদিন দিল্লির যন্তর মন্তর সাক্ষী থেকেছে রাজনৈতিক দলগুলির ধর্ণা কর্মসূচির। স্বাধীন ভারতবর্ষের অন্যতম প্রতিবাদের ক্ষেত্রও রাজধানীর যন্তর মন্তর। তবে এবার রাজনীতির কুশীলবরা নয় সেই একই স্থানে প্রতিবাদে অবস্থানে বসেছেন দেশের পদক জয়ী কুস্তিগীররা।

দাবি একটাই যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। সুবিচারের প্রার্থনায় রাজধানীর ফুটপাতে রাত কাটালেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা। রাজধানীর রাস্তার ফুটপাতেই প্রতিবাদের অংশ শুয়ে থাকেন তাঁরা। সুবিচারের জন্য নিজেদের প্রতিবাদী অবস্থানে অনড় রয়েছেন পদকজয়ী কুস্তিগীররা।

১

সোমবার সকালে ঘটনা আবার অন্যদিকে মোড় নিল। কুস্তিগীররা তাঁদের এই প্রতিবাদ অবস্থানে সমস্ত রাজনৈতিক দলগুলিকে স্বাগত জানালেন। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, 'এবার আমরা সব রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছি, আমাদের প্রতিবাদে অংশ হওয়ার জন্য। সেটা বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, আম আদমি পার্টি হতে পারে ,যে কোন রাজনৈতিক দলই এখানে আসতে পারে।'


একইসঙ্গে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর উল্লেখ করেছেন, 'আমরা কোনও রাজনৈতিক দলের অংশ নয়। আমরা কোনও রাজনৈতিক দলের সদস্যও নই। এই লড়াই কুস্তিগিরদের জন্য লড়াই।আমরা যখন দেশের হয়ে পদক জিতেছিলাম তখন ভারতের পতাকাকেই উপরে তুলেছিলাম। দেশের পতাকা আমরা বহন করি, কোনও রাজনৈতিক দলের পতাকা আমরা বহন করি না।'

৩

রবিবার দিল্লির কন্নট প্লেস থানায় ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ এফআইআর দায়ের করতে চায়নি। এতেই ক্ষুব্ধ হয়ে আবার কুস্তিগিররা ধর্না শুরু করেন। ভিনেশ ফোগাট বলেছেন, 'আমরা এইবার অন্ধের মত কাউকে বিশ্বাস করব না। শেষবার আমাদের ভুল বোঝানো হয়েছিল। আশা করছি এইবার আর কোনওরকম রাজনীতি হবে না এই ঘটনার সঙ্গে।'

২

ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে, কুস্তিগীররা রবিবার থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ পুনরায় শুরু করেছেন। কনট প্লেস থানায় ব্রিজ ভূষণে নামে অভিযোগও দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় এখনও কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

কয়েক মাস আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করেন। প্রতিবাদী কুস্তিগীরদের দাবি, মেরি কমের নেতৃত্বাধীন প্যানেল এপ্রিলের প্রথম সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তা সামনে আনছে না। সব মিলিয়ে চাপ বাড়ছে ক্রীড়া মন্ত্রকের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+