ব্রিজ ভূষণের বয়ান রেকর্ড, তদন্তে গতি আনতে সিট গঠন দিল্লি পুলিশের
ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ গ্রহণ করল দিল্লি পুলিশ। শুক্রবার বয়ান রেকর্ড করা হল যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশেনের সভপতি। পাশাপাশি তদন্তে গতি আনতে এই ঘটনা সিট গঠন করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশেনর সর্বময় কর্তা। তবে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ব্রিজভূষণ ছাড়াও আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে এদিন।

দিল্লি পুলিশের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, ২ দিন আগেই সমন পাঠানো হয়েছিল ব্রিজ ভূষণ শরণ সিংকে। তাঁকে তদন্তে সহযোগিতা করার জন্য হাজিরা দেওয়ার কথা বলা হয়। আজ তিন ঘণ্টার বেশি সময় তাঁকে বিভিন্ন প্রশন্ করা হয় এই মামলা সংক্রান্ত। কিন্তু তিনি জানান এই ধরনের কোনও কাজের সঙ্গে তিনি জড়িত নন। কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে তাঁর কাছে কিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে।
বৃহস্পতিবারই অভিযোগকারী নাবালিকার বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুসারে, সিআরপিসির ১৬৪ ধারায় অনুযায়ী অভিযোগকারী নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে, আগামী দিনে আরও ছয় জন অভিযোগকারী কুস্তিগীরের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।


এদিকে শুক্রবার ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেলন আন্দোলনকারী কুস্তিগীর বজরং পুনিয়া। তাঁর দাবি আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে।
আন্দোলনকারী সাক্ষী-ভিনেশদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। বজরং, সাক্ষীরা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন শীর্ষ পদ থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার কালা দিবস পালন করেন কুস্তিগীররা।












Click it and Unblock the Notifications