WFI Elections: বড় ধাক্কা ব্রিজভূষণের, নির্বাচিত সঞ্জয় সিংয়ের কমিটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ক্রীড়া মন্ত্রক
কুস্তি ফেডারেশন জটিলতা অব্যাহত। নব নির্বাচিত কুস্তি ফেডারেশনের কমিটিকে বহিষ্কার করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। নির্বানে সচ্ছতার অভাব এবং অন্যান্য সমস্যার জন্য সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন নতুন কমিটিকে সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই তথ্য উঠে আসছে।
গত বৃহস্পতিবার নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। মোট ৪৭টির মধ্যে ৪০টি ভোটই পেয়েছেন সঞ্জয় সিং। সভাপতি পদে তিনি হারিয়েছেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী অনিতা শেওরানকে।উত্তর প্রদেশ কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং ২০১৯ সাল থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের যুগ্ম সচিব পদে ছিলেন। মূলত ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় এবার সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন।

বৃহ্স্পতিবারই ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন নতুন সদস্যরা। কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হন সঞ্জয় সিং। তবে রবিবার সেই গোটা ফেডারেশনের নতুন কমিটিকেই সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানানো হয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ম লঙ্ঘন করেছে।
বছরের শুরু থেকে ভারতীয় কুস্তি নিয়ে বিতর্ক চরমে। এরআগে একাধিকবার নির্বাচনের দিন চূড়ান্ত হলেও আদালত স্থগিতাদেশ দেয়। ১২ অগাস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদালতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছ। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। অবশেষে বৃহস্পতিবার নির্বাচন হয়।
নির্বাচনের ফল ঘোষণার পরই ফের প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা। ফল ঘোষণার পরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। শুক্রবার বড় পদক্ষেপ নেন বজরং পুনিয়া। ফিরিয়ে দিয়েছেন সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব। শনিবার রাষ্ট্রীয় খেতাব ফেরান আরও এক কুস্তিগীর বীরেন্দ্র সিং। অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করল ক্রীড়া মন্ত্রক।
এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং। সেখানে তিনি বলেন, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। এই ঘোষণা করেই বিপাকে পড়লেন নয়া সভাপতি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এইভাবে কোনও জাতীয় স্তরের প্রতিযোগিতার ভেন্যু ঘোষণা করা নিয়ম বিরুদ্ধ। এরজন্য কমিটির সামনে এজেন্ডা পেশ করতে হয়। তানিয়ে আলোচনা হয়, তারপর বৈঠকে সেই সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ভোটাভুটি হয়। কিন্তু ফেডারেশন এই নিয়ম মানেনি।
সরকার কড়া পক্ষেপ নেওয়ায় খুশি প্রতিবাদী কুস্তিগীররা।বজরং পুনিয়া বলেন, 'সরকার একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ব্রিজভূষণ এবং তাঁর অনুগামীদের কুস্তি ফেডারেশন থেকে দূরে রাখা দরকার। প্রত্যেক রাজ্য সংস্থায় ওদের লোক আছে। আমরা দেশের জন্য কিছু করেছিলাম বলেই সরকার আমাদের পদ্মশ্রী দিয়েছিল। বর্তমানে আমি আমার খেতাব ফিরিয়ে নিতে তৈরি।'
অন্যদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন নতুন সভাপতি সঞ্জয় সিং। সব মিলিয়ে কুস্তিতে ফের জটিলতা তৈরি হতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications