WFI elections: আইনি জটে বিশ বাঁও জলে কুস্তি ফেডারেশনের নির্বাচন
ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে ফের জটিলতা। আগামী ১১ জুলাই নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল গুয়হাটি হাইকোর্ট। ভোটাধিকারের দাবি নিয়ে আদালতের আবেদন জানিয়েছিল অসম কুস্তি সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে রবিবার নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল আদালত। ফলে বিশ বাঁও জলে ১১ জুলাইয়ের নির্বাচন।
জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই দেশের অন্তত পাঁচটি রাজ্য কুস্তি সংস্থার। এই পরিপ্রেক্ষিতেই গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভোটাভুটিতে অংশ নেওয়ার স্বীকৃতি চাওয়া হচ্ছে ফেডারেশনের কাছে। এ নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি।

২০২২ সালে নিয়মভঙ্গের অভিযোগে পাঁচ রাজ্যকে বহিষ্কার করে আইওএ। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান। ফলে ফেডারেশেনর নির্বাচনে এই রাজ্যগুলির অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি এই পাঁচ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আইওএ। কিন্তু তাতেও কোনও রফাসূত্র বেরোয়নি।

Gauhati High Court stays WFI election, scheduled for July 11, on plea of Assam Wrestling Association
— Press Trust of India (@PTI_News) June 25, 2023
জুলাই কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়েছে নির্বাচনের। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠিত না হলে বিশ্ব কুস্তি সংস্থার শাস্তির মুখেও পড়তে পারে ভারত।













Click it and Unblock the Notifications