Wrestling Federation of India সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা মুক্ত নির্বাচন, স্বস্তি পেলেন ব্রিজ ভূষণ

ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা মিটল। মঙ্গলবার সু্প্রিম কোর্টে খারিজ হয়ে গেল নির্বাচনের উপরে জারি করা গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশ। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, জাতীয় কুস্তি ফেডারেশন, অসম-অন্ধ্রপ্রদেশ কুস্তি অ্যাসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও জারি করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।

গত ২৫ জুন ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করে গুয়াহাটি হাইকোর্ট। জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই দেশের অন্তত পাঁচটি রাজ্য কুস্তি সংস্থার। এই তালিকায় ছিল অসমও। সেই পরিপ্রেক্ষিতেই গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভোটাভুটিতে অংশ নেওয়ার স্বীকৃতি চাওয়া হচ্ছে ফেডারেশনের কাছে। এ নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি।

ব্রিজ

নিজেদের ভোটের স্বীকৃতি দাবি করেই জাতীয় ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে অসমের কুস্তি সংস্থা। আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে গত ২৫ জুন গুয়াহাটি হাইকোর্ট অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছিল, এই মামলা বিচারাধীন। তাই নির্ধারিত দিনে অর্থাত্ ১১ জুলাই নির্বাচনের আয়োজন করতে পারবে না ফেডারেশন।

গুয়াহাটি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অন্ধ্রপ্রদেশ অ্যামেচার কুস্তি সংস্থা। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ গুয়াহাটি হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে। ফলে নির্বাচন নিয়ে জটিলতার অবসান হল।

ব্রিজ

অন্যদিকে,কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে জামিন পেলেন বিজেপি সাংসদ। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন ব্রিজভূষণ। এদিনই জামিন পেয়েছেন ফেডারেশনের আরেক কর্তা বিনোদ তোমরও। আগামী ২০ জুলাই ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত দু'দিনের জন্য ব্রিজভূষণের জামিন মঞ্জুর হয়েছে। কুস্তিগিরদের হেনস্তার মামলায় আগামী ২০ জুলাই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফের শুনানি হবে।

মঙ্গলবার কুস্তি ফেডারেশনের কর্তাকে দুপুর আড়াইটেয় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। নির্দিষ্ট সময়েই আদালতে গিয়ে পৌঁছে যান ব্রিজভূষণ।

শুনানির শুরুতেই জামিনের আবেদন করেন ব্রিজভূষণের আইনজীবীরা। তদন্তে সব রকমের সহযোগিতা করেছেন ব্রিজভূষণ । কোথাও পালিয়েও যাননি। তাই তাঁকে আগাম জামিন দেওয়া দেওয়ার আবেদন করেন আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেনি দিল্লি পুলিশ। কিন্তু পুলিশের আইনজীবী জানান, কয়েকটি শর্ত মানতে হবে ব্রিজভূষণকে। এই সময়ের মধ্যে দিল্লি ছেড়ে কোথাও যেতে পারবেন না বিজেপি সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+