'খুব শীঘ্রই অনুষ্কাকে বিয়ে করবেন বিরাট, তাই একসঙ্গে থাকার আবেদন মঞ্জুর'

'খুব শীঘ্রই অনুষ্কাকে বিয়ে করবেন বিরাট, তাই একসঙ্গে থাকার আবেদন মঞ্জুর'
বেঙ্গালুরু, ২২ অগস্ট : 'আমরা খুব শীঘ্রই বিয়ে করছি', এই বলেই বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে ইংল্যান্ডে একসঙ্গে থাকার অনুমতি নিয়েছিলেন বিরাট কোহলি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটের ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই-এর তরফে তো এমনটাই জানানো হয়েছে।

ইংল্যান্ড সফরে গিয়ে খারাপ প্রদর্শনের ফলে সমালোচনার মুখে পড়েন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। বিসিসিআই-এর অভিযোগ, খেলোয়াড়দের এই ব্যর্থতার কারণ আসলে তাঁদের স্ত্রী ও বান্ধবীরা। এই নামগুলির মধ্যে অন্যতম নাম বিরাট কোহলিরও। ইংল্যান্ড সিরিজে ১০ ইনিংসে মোট ১৩৪ রান সংগ্রহ করেন বিরাট।

এখন প্রশ্ন উঠছে কেন ইংল্যান্ড সফরে কোহলির সঙ্গে বান্ধবী অনুষ্কা শর্মাকে একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হল। বিসিসিআইয়ের এক কর্তার কর্থায় তাঁরা খুব শীঘ্রই বিয়ে করবেন বলাতেই বোর্ডের তরফে সবুজ সংকেত দেওয়া হয়। তাঁর কথায়, প্রথমে বিরাটের কাছ থেকে অনুষ্কার সঙ্গে থাকতে চাওয়ার আবেদন পাওয়ায় কিছুটা চমকেছিল কর্তৃপক্ষও। কিন্তু ফের তাদের তরফে জানানো হয়, চিন্তার কিছু নেই খুব শীঘ্রই তারা বিয়ে করছেন। তারপরেই তাদের আবেদন মঞ্জুর করা হয়।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন, এই প্রথমবার নয়, এর আগেও এধরণের বহ ঘঠনা ঘটেছে। অধিনায়কের বান্ধবী ভারতীয় দলের সঙ্গে সফরে গিয়েছেন এমন এর আগেও হয়েছে। এদিকে যখন কোহলি ও অনুষ্কার থেকে জানতে চাওয়া হয় মিডিয়া যদি তাঁদের একসঙ্গে থাকার বিষয়ে কিছু জানতে চান তাহলে কী বলা হবে। তখন বিসিসিআই কর্তৃপক্ষকে জানানো হয়, এবিষয়ে তাদের কাউকে কিছু বলার দরকার নেই। মিডিয়াকে বিরাট নিজেই সামলে নেবেন।

কিন্তু অনুষ্কাকে বিয়ে করছেন বলে প্রকাশ্যে কিছুই জানাননি কোহলি। তবে কী শুধুই একসঙ্গে থাকার জন্য বিয়ের বাহানা নাকি সত্যিই শীঘ্রই বিয়ের গাঁটছড়া বাঁধতে চলেছেন বিরাট ও অনুষ্কা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+