Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vinesh Phogat: আন্দোলনে সামিল ভিনেশ, কৃষকদের পাশে দাঁড়িয়ে উস্কে দিলেন রাজনীতিতে আগমনের জল্পনা

২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হলেন ভিনেশ। এবার কৃষকদের আন্দোলনে। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা। শনিবার তাদের সেই আন্দোলন ২০০ দিনে পড়ল। এই দিনে কৃষকদের সমর্থন জানাতে শম্ভু বর্ডারে কৃষকদের আন্দোলনে সামিল হলেন ভিনেশ।

অলিম্পিয়ান ভিনেশ ফোগাট শম্ভু সীমান্তে কৃষকদের আন্দোলনে যোগ দিলেন তাদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে। ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি)আইনি গ্যারান্টির দাবিতে সরব হয়েছেন কৃষকরা। শনিবার তাদের প্রতিবাদ কর্মসূচি ২০০ তম দিনে প্রবেশ করেছে। শম্ভুর খানৌরিতেও কৃষকদের কর্মসূচি দেখা গেল ভিনেশ ফোগাটকে। সেইসঙ্গে তাঁর রাজনীতি যোগদানের জল্পনাও বৃদ্ধি পেল। শম্ভু ছাড়াএ এবং রতনপুরা সীমান্ত অঞ্চলেও বিক্ষোভ করছেন কৃষকরা।

Vinesh Phogat

কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, অন্যান্য জটিল সমস্যার সমাধানের দাবিতে, ১৩ ফেব্রুয়ারী থেকে শম্ভু সীমান্তে বিক্ষোভ করে চলেছেন। তারা তাঁদের দাবি দাওয়া নিয়ে দিল্লির পথে গেলে সরকার তাদের জন্য পথ অবরুদ্ধ করে দেয়। ভিনেশ ফোগাট শনিবার এই কর্মসূচিতে যোগদান করলে কৃষকদের দ্বারা তাঁকে সম্মানিত করা হয়।

ভিনেশ বলেন, 'কৃষকরা তাদের নায্য দা্বি নিয়ে ২০০ দিন ধরে এখানে অবস্থান করছেন। এটা দেখলে কষ্ট হয়। তারা সবাই এদেশের নাগরিক। কৃষকরা দেশ চালায়। তাদের ছাড়া কিছুই সম্ভব নয়, তারা যদি ফসল না ফলান তাহলে আমাদের অন্ন জুটবে না। অনেক সময় আমরা অসহায় হয়ে কিছু করতে পারি না।'

ভিনেশ আরও বলেন, 'আমরা এত বড় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছি কিন্তু এই কষ্টে থাকা মানুষদের জন্য কিছু করতে পারছি না। আমি সরকারকে অনুরোধ করছি তাদের কথা শোনার জন্য। এরআগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে হবে। মানুষ এভাবে রাজপথে বসলে দেশের উন্নতি হবে না।'

এই আন্দোলনেরক নেতা বলদেব সিং জানিয়েছেন, কৃষক সংগঠনগুলি বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়েছিল কিন্তু কোনও সমস্যার সমাধান হয়নি। মোদী যখন তাঁর ক্ষমতার ১১তম বছরে পদার্পণ করছেন, আমাদের দাবিগুলিকে সমাধান করার পরিবর্তে, সরকার কৃষকদের কণ্ঠস্বরকে দমন করে চলেছে।'

অলিম্পিক্সের বাতিল হওয়ার পর অবসর নেন ভিনেশ ফোগাট। তবে অবসর ভেঙে কুস্তিতে ফিরবেন কিনা তা চূড়ান্ত নয়। কুস্তির ম্যাট ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভিনেশ ফোগাট? দিন কয়েক আগে সেরকম জল্পনা শোনা গিয়েছিল। তা যেন এবার ক্রমেই পোক্ত হচ্ছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন ভিনেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+