Vinesh Phogat: ভিনেশ ফোগাট ধাতস্থ হচ্ছেন, উপলব্ধি করছেন পরিস্থিতি! কোচকে দিলেন হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিক্রিয়া

Vinesh Phogat: কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল পরিস্থিতি। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে ৫০ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছিলেন ভিনেশ ফোগাট।

যদিও বুধবার ইভেন্টের দিন সকালে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হলো না। পেলেন না রুপোও।

Vinesh Phogat

ভিনেশের জন্য দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা ব্যথিত। অনেকেই তাঁকে ভরসা জোগাচ্ছেন, শক্ত থেকে কামব্যাক করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পদকের লড়াইয়ে নামতে। কেরিয়ারে অলিম্পিক্স পদক না থাকার খেদ আরও চার বছর তাড়া করে বেড়াবে ভিনেশকে।

ভিনেশের সঙ্গে গিয়ে অলিম্পিক গেমস ভিলেজের হাসপাতালে গিয়ে দেখা করে উৎসাহিত করেন পিটি ঊষা। ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি দাবি করেন, ভিনেশ ভালো আছেন। ডিহাইড্রেশনের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পদক হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে আঘাত পেয়েছেন।

ভিনেশের সঙ্গে গিয়ে দেখা করেছেন ভারতের মহিলা কুস্তি দলের কোচ বীরেন্দ্র দাহিয়া ও মনজিৎ রানি। এরপর দাহিয়া জানান, ভিনেশ এই ডিসকোয়ালিফিকেশনকে স্পোর্টিংলিই নিয়েছেন। এমনকী তাঁর ছিটকে যাওয়ার খবরে ভারতের বাকি কুস্তিগীরদের মনোবলে আঘাত লাগে বলে জানান দাহিয়া।

দাহিয়ার কথায়, ভারতীয় কুস্তিগীরদের সকলেই শকওয়েভের ধাক্কা খেয়েছেন। তাঁদের সকলের মনোবলেই আঘাত লেগেছিল। আমরা গিয়েছিলাম ভিনেশকে সান্ত্বনা জানাতে। তবে ভিনেশ সাহসী। তিনি আমাদের বলেন, পদক হাতছাড়া হওয়াটা দুর্ভাগ্যের। তবে এটা খেলারই অঙ্গ।

ভিনেশ ছিটকে যাওয়ার পর প্রথম রাউন্ডে হেরে যান অন্তিম পঙ্ঘল। ভিনেশ সব সময় ৫৩ কেজি বিভাগেই লড়েন। কিন্তু অলিম্পিক্সে নেমেছিলেন ৫০ কেজি বিভাগে। এ জন্য তাঁকে অনেক ওজন কমাতেও হয়। মঙ্গলবার সেমিফাইনালের পর ভিনেশের ওজন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল।

রাতভর নানা উপায়ে ওজন কমানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওজন পরিমাপ করা হয়েছিল। ইতিমধ্যে অনেকেই দাবি তুলেছেন, ভিনেশকে রুপো দিয়ে নিয়ম পরিবর্তনের। এমন প্রস্তাবও এসেছে ফাইনালের দিন ১ কেজি ওজন ছাড় দেওয়ার নিয়ম লাগু করা উচিত। ভারতের মেডিক্যাল টিমের প্রধান ডা. দিনশ পার্ডিওয়ালাও বলেছেন, আরেকটু সময় পেলেই এভাবে ছিটকে যেতে হতো না।

বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, আমন্ত্রণী প্রতিযোগিতাগুলিতে ওজনের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় সেই সুবিধা নেই। সে কারণে যিনি যে বিভাগে নামছেন তার চেয়েও কিছুটা ওজন কম রাখলে সুবিধা। ২৯ বছরের ভিনেশ ৫০ কেজির জন্যই অনেকটা ওজন কমিয়েছিলেন। কিন্তু বাধা হলো ইভেন্টের পর আচমকা ওজন বৃদ্ধি। কম জল পান করে, রাতভর স্কিপিং, সাইক্লিং, জগিং, চুল কাটা, সনার পরেও অধরাই থেকে গেল পদকের স্বপ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+