বিজেন্দর কে মারাত্মক হুমকি , ২৩ -র লড়াইয়ের আগে চ্যালেঞ্জের সুর প্রতিপক্ষর গলায়
আফ্রিকান চ্যাম্পিয়ন আর্নেস্ট আমুজু। তবে সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন বিজেন্দ্র সিংকে হুমকি দিয়ে।
আফ্রিকান চ্যাম্পিয়ন আর্নেস্ট আমুজু। তবে সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন বিজেন্দর সিংকে হুমকি দিয়ে। বিজেন্দর সিংয়ের সঙ্গে ২৩ ডিসেম্বর জয়পুরে রিংয়ে নামবেন তিনি। তাঁর আগেই ছাড়তে শুরু করেছেন হুঙ্কার।

তবে আমুজু-র বিরুদ্ধে ঘরের মাঠে লড়াইতে নামার আগে বিজেন্দর সিং কোনও কিছুই বাকি রাখছেন না। প্রস্তুতি সারছেন জোরকদমে। এই মহূর্তে বিজেন্দরে-র দখলে রয়েছে, ডাব্লু বি ও এশিয়া প্যাসিফিক, ওরিয়েন্টাল সুপার মিডল ওয়েট খেতাব।
বিজেন্দর সিং বলেছেন, 'আমি লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি। দিনে ৮-১০ ঘন্টা প্রস্তুতি সারছি। আমাকে লড়াইয়ের আগে নোটিশ পাঠিয়ে ভালো করেছে, আমি আরও ভালো করে প্রস্তুতি সারছি। '
এদিকে বিজেন্দর সিংয়ের প্রতিপক্ষ জানিয়েছেন , তিনি বিজেন্দর নাম শুনেছেন কিন্তু লড়তে দেখেননি। ফলে তার সঙ্গে রিংয়ের লড়াইতে নামার আগে মুখিয়ে রয়েছেন।












Click it and Unblock the Notifications