Wrestling: সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় কুস্তি মহল, আইনি পদক্ষেপের ভাবনায় কেন্দ্র

Wrestling: ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড সভাপতি সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথ খোলা রাখছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। সঞ্জয় বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য ছড়াচ্ছেন বলে দাবি।

পুনেতে সঞ্জয় যে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেছেন তা যে অবৈধ, সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।

Wrestling: সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় কুস্তি মহল

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাজ চালানোর জন্য অ্যাড-হক কমিটি গড়ে দেয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক গত ৭ জানুয়ারি নির্দেশিকা প্রকাশ করে জানায়, এই কমিটি যে প্রতিযোগিতাগুলি আয়োজন করবে তার অনুমোদন বা স্বীকৃতি দেওয়া হবে।

যদিও সাসপেন্ডেড সঞ্জয় সিং ওই কমিটিকে মানতে চাননি। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেন, পুনেতে যে ন্যাশনালস হবে তা থেকেই অলিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র মিলবে। এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। এমন ভিত্তিহীন, ভুয়ো, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা থেকে সঞ্জয়কে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।

সঞ্জয় আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, আইওএ-র গড়ে দেওয়া কমিটি তিনি মানেন না। ভারতের কুস্তি ফেডারেশনে তিনি এবং তাঁর নেতৃত্বাধীন পদাধিকারীরা বহাল হবেন। এই সাক্ষাৎকারে অ্যাথলিটরা এবং কুস্তির সঙ্গে জড়িত সকলেই সংশয় ও উদ্বেগ প্রকাশ করছেন বলে জানিয়েছে কেন্দ্র।

সঞ্জয়কে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৯ থেকে ৩১ জানুয়ারি পুনেতে আয়োজিত ন্যাশনালস কোনওভাবেই বৈধ নয়। কেন না, অ্যাড-হক কমিটির তত্ত্বাবধানে সেটি হচ্ছে না। ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড এগজিকিউটিভ কমিটির পুনর্বহালের সম্ভাবনার কথাও খারিজ করা হয়েছে।

এরপরই ভিত্তিহীন কথা ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সঞ্জয়কে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে না শোধরালে তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশন পরিচালনায় নিযুক্ত অ্যাড হক কমিটি জয়পুরে ফেব্রুয়ারির ২ থেকে ৫ তারিখ অবধি ন্যাশনালস আয়োজন করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+