Tokyo Olympics : সাঁতারের ৪০০ মিটার ফ্রি স্টাইলে তিউনিসিয়ার অবাক সোনা, আমেরিকার মুখ উজ্জ্বল চেসের

চমকে দিলেন তিউনিসিয়ার আহমেদ হাফনাউই

টোকিও অলিম্পিকের সাঁতার ইভেন্টের ব্যক্তিগত ৪০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতে চমকে দিলেন তিউনিসিয়ার আহমেদ হাফনাউই। সংশ্লিষ্ট ইভেন্টে দেশের হয়ে প্রথম অলিম্পিক মেডেল জিতলেন ১৮ বছরের তারকা। অন্যদিকে সাঁতারের ৪০০ মিটার মেডেলেতে প্রথম হয়ে চলতি টুর্নামেন্টে আমেরিকার হয়ে প্রথম সোনা জিতলেন চেস কালিসজ।

Tokyo Olympics : সাঁতারের ৪০০ মিটার ফ্রি স্টাইলে তিউনিসিয়ার অবাক সোনা, আমেরিকার মুখ উজ্জ্বল চেসের

৪০০ মিটার ফ্রি স্টাইলে সর্বশেষতম প্রতিযোগী হিসেবে ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন তিউনিসিয়ার আহমেদ। তাই এই রাউন্ডে আউট সাইড লেনে তাঁর জায়গা হয়েছিল। সেই অবস্থা থেকে ১৮ বছরের সাঁতারু যে এভাবে ঘুরে দাঁড়াবেন, তা আঁচ করতে পারেনি কেউই। কার্যত চমকে দিয়েই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন আহমেদ।

৪০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের ফাইনাল শেষ করতে তিউনিসিয়ার সাঁতারু সময় নেন ৩:৪৩.৩৬। দ্বিতীয় স্থানে শেষ করে ইভেন্ট থেকে রূপো জেতেন অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলউঘলিন। ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতেম আমেরিকার কিরান স্মিথ। আহমেদের এই জয়করে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে টোকিও অলিম্পিকের সাঁতার ইভেন্টের ব্যক্তিগত ৪০০ মিটার মেডেলে ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকার চেস কালিসজ। চলতি টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম সোনা জিতলেন তিনি। রবিরারের ফাইনালে ৪:০৯.৪২ সময়ে প্রতিযোগিতা শেষ করেন চেস। ইভেন্টে রূপো জিতেছেন আমেরিকারই জে লিথারল্যান্ড। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ।

মহিলাদের সাঁতারের ৪০০ মিটারের ব্যক্তিগত মেডেলে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের ইয়ুই ওহাশি। রূপো এবং ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে আমেরিকার ই ওয়েয়ান্ত ও এইচ ফ্লিককিংগার। মহিলাদের ৪x১০০ ফ্রি স্টাইল রিলে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রূপো ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে কানাডা ও আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+