Tokyo Paralympics : ভাবিনা প্যাটেলকে ইতিহাস লেখার স্বীকৃতি দেবে টেবিল টেনিস ফেডারেশন

টোকিও প্যারালিম্পিকে রুপো জেতার জন্য ভাবিনা প্যাটেলকে ৩০ লক্ষ টাকা দিচ্ছে ভারতের টেবিল টেনিস ফেডারেশন।

টোকিও অলিম্পিক দেশের টেবিল টেনিস তারকারা যা করে দেখাতে পারেননি, প্যারালিম্পিকে সেই অধরা সফলতা অর্জন করেছেন ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। প্রতিযোগিতা থেকে রুপো জিতে ইতিহাস রচনা করেছেন দেশের প্যারা অ্যাখলিট। তাতে আপ্লুত হয়ে ভাবিনাকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। প্যারা টেবিল টেনিস তারকার প্রশংসাতেও তারা পঞ্চমুখ হয়েছে।

Tokyo Paralympics : ভাবিনা প্যাটেলকে ইতিহাস লেখার স্বীকৃতি দেবে টেবিল টেনিস ফেডারেশন

ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন বা টিটিএফআই-র সভাপতি দুশ্যন্ত চৌতালা রবিবার তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান। বলেন যে টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলকে আর্থিক পুরস্কার হিসেবে ৩১ লক্ষ টাকা দেবে ফে়ডারেশন। ভারতীয় প্যারা টেবিল টেনিস তারকার ইচ্ছাশক্তি, মানসিকতা ও মনের জোরের প্রশংসা করেছেন দুশ্যন্ত। ভাবিনার আগামী দিনের সফলতাও কামনা করেছেন টিটিএফআই-র সভাপতি।

উল্লেখ্য চলতি মাসেই শেষ হওয়া টোকিও অলিম্পিকে সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় টেবিল টেনিস তারকারা। শরথ কমল, মনিকা বাত্রা, জি সাথিয়ান, সুতীর্থা মুখোপাধ্যায় মিক্সড ও সিঙ্গলস ইভন্টে একে একে সহজেই বিদায় নিয়েছিলেন। সেই ব্যর্থতা ভুলিয়ে টোকিও প্যারালিম্পিকে ভাবিনার রুপো দেশের অন্যান্য টেবিল টেনিস তারকার কাছে দৃষ্টান্ত বলে মনে করে দেশের ক্রীড়া মহল।

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেছেন ভাবিনা প্যাটেল। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ হয়েছে দেশের ক্রীড়া মহল। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করেছেন ভাবিনা।

টোকিও প্যারালিম্পিক থেকে প্রাপ্ত পদক দেশকে উৎসর্গ করেছেন ভাবিনা প্যাটেল। সঙ্গে এও জানাতে ভোলেননি যে রবিবার তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না। ম্যাচ শুরুর আগে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলেও জানিয়েছেন ভাবিনা। তাঁর কথায়, ফাইনালে তিনি নিজের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারেননি। তবে আগামী দিনে দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্যারা টেবিল টেনিস তারকা।

টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। নিজের রাজ্য গুজরাতের পাডলারকে অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। লিখেছেন যে ভাবিনা ইতিহাস রচনা করেছেন। ভারতীয় প্যারা অ্যাথলিটের সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলেও মনে করেন নরেন্দ্র মোদী। পরে ফোন করেও ভাবিনার সঙ্গে কথা বলেন দেশের প্রশাসনিক প্রধান। প্যারা অ্যাথলিটের কীর্তিতে দশ কতটা গর্বিত, তা তাঁকে অনুভব করান মোদী। ভাবিনাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কিংবদন্তি সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা সহ গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+