Tokyo Paralympics : সিঙ্গলসে রুপো জেতা ভাবিনার ডাবলসে হার, ব্যর্থতা তিরন্দাজি-শুটিং-অ্যাথলেটিক্সেও

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবিল টেনিস ইভেন্ট থেকে ছিটকে গেলেন ভারতের ভাবিনা প্যাটেল ও সোনাল প্যাটেল।

ঐতিহাসিক সোমবার পাঁচটি পদক জিতেছিল ভারত। তবে মঙ্গলবারই পাল্টে গেল চিত্র। এদিনের শুরুর সঙ্গী হল একাধিক ব্যর্থতা। টোকিও প্যারালিম্পিকের সিঙ্গলসে রুপো জেতা ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন। সোনালবেন প্যাটেলকে সঙ্গে নিয়ে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারলেন ভারতের প্যারা পাডলার। স্ট্রেট গেমে ম্যাচ হেরে দেশের হাতে আরও একটি পদক তুলে দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ভাবিনা। তিরন্দাজি, শুটিং এবং অ্যাথলেটিক্সেও পদক হাতছাড়া করেছে ভারত।

Tokyo Paralympics : সিঙ্গলসে রুপো জেতা ভাবিনা ডাবলস থেকে ছিটকে গেলেন, সঙ্গী সোনাল

টোকিও প্যারালিম্পিকের মহিলাদের ডাবলস ক্লাসেস ৪-৫ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা ও সোনাল প্যাটেল। চিনের ঝউ ইং ও ঝাং বিয়াংয়ের বিরুদ্ধে মোকাবিলার শুরু থেকেই তাঁরা পিছোতে থাকেন। ম্যাচের প্রথম গেমে দাঁড়াতেই পারেনি ভারতীয় জুটি। ১১-২ পয়েন্টে মোকাবিলা জেতে চিনের প্রতিপক্ষ। দ্বিতীয় গেমে মাত্র চার পয়েন্ট হাসিল করতে সক্ষম হন ভাবিনা ও সোনাল। অর্থাৎ ওই গেম ১১-৪ পয়েন্টে জেতে চিন।

ম্যাচে টিকে থাকতে হলে তৃতীয় গেম জিততেই হত ভারতীয় জুটিকে। তার নিরিখে এই গেমে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। পরিবর্তে ভাবিনা ও সোনাল প্যাটেলের অসহায় আত্মসমর্পণ দেখে হতাশই হতে হয়। ১১-২ ওই গেমও জিতে ইভেন্টের সেমিফাইনাল পৌঁছে যায় চিন। টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে আরও একটি পদক জয়ের সম্ভাবনা হাতছাড়া করেন ভাবিনা প্যাটেল। এদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি সোনাল প্যাটেলও। ওভার অল ০-২ ফলাফলে মোকাবিলা জিতেছে চিন।

প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ঝউ ইংয়ের কাছেই স্ট্রেট সেটের হার হজম করতে হয়েছিল ভাবিনা প্যাটেলকে। ম্যাচের ফলাফল ছিল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল দেশের ক্রীড়া মহল। দেশের জন্য রুপো জিতছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করেছিলেন ভাবিনা।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা। যে ম্যাচ ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ পয়েন্টে জিতে তিনি দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেও ইতিহাস রচনা করেছিলেন। ওই ম্যাচ ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে জিতেছিলেন ভাবিনা।

উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকর মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টে নিজের প্রথম ম্যাচে চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ভাবিনা। ওই ম্যাচ ৩-১১, ৯-১১, ২-১১ ফলাফলে হেরে গিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল ভাবিনাবেনের। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমের ব্যবধানে হারিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। প্যারা অ্যাথলিটের প্রত্যাবর্তন এবং উত্থানে মুগ্ধ হয়েছে দেশ।

অন্যদিতে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ফাইনালে ১২৮.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের রুবিবা ফ্রান্সিসকে। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের রাকেশ কুমার। চিনের প্রতিযোগীর কাছে তিনি ১৪৩-১৪৫ পয়েন্টের ব্যবধানে হেরেছেন।

মহিলাদের শট পুট এফ৩৪ ফাইনালে সপ্তম স্থান দখল করতে সক্ষম হয়েছেন ভারতের ভাগ্যশ্রী মাধবরাও যাদব। ইভেন্টে সর্বোচ্চ ৭ মিটার দূরত্বে তিনি লোহার বল ছুঁড়তে সক্ষম হয়েছেন। কেরিয়ারের সেরা থ্রো করেও পদক জিততে পারেননি ভাগ্যশ্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+