Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : ইতিহাস লেখা গুরজিৎ-রামপালদের প্রশংসায় দেশ, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Tokyo Olympics : ইতিহাস লেখা গুরজিৎ-রামপালদের প্রশংসায় দেশ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

প্রথমবার হকির সেমিফাইনালে পৌঁছেছে ভারতের মহিলা হকি দল। টোকিও অলিম্পিকে শোচনীয় হার দিয়ে অভিযান শুরু করা রানি রামপালরা গিয়ার বদল করে এই উচ্চতায় পৌঁছে যাওয়ায় গর্ব ধরে রাখতে পারছেন দেশের মানুষ। একদিন আগেই গ্রেট ব্রিটেনকে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের পুরুষ দল। তার রেশ কাটতে না কাটতেই ওমেন ইন ব্লু-র ঐতিহাসিক সফলতায় আপ্লুত হয়েছে দেশ। গুরুজিৎ-রামপালদের প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন রথী-মহারথীরাও। দেশের পুরুষ ও মহিলা হকি দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় মহিলা হকি দল। ৪৯ বছর পর হকির শেষ চারে পৌঁছেছে দেশের পুরুষ দলও। এই সফলতায় মুগ্ধ হয়ে দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অবশেষে দেশের মহিলা হকিতে ইতিহাস রচিত হল। এই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে তিনি অপারগ বলেও জানিয়েছেন দেশের বর্তমান আইনমন্ত্রী।

হকি ইন্ডিয়া

শাহরুখ খানের চাক দে ইন্ডিয়ার সংলাপ তুলে এনে টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের সফলতাকে ব্যাখ্যা করেছে হকি ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে যে এই ৬০ মিনিট তাদের সবসময় মনে থাকবে। প্রথমবার অলিম্পিরকের সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছাও জানিয়েছে তারা।

জয় শাহ

টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা হকি দলের নায়োকচিত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বিসিসিআই সভাপতি জয় শাহ। লিখিছেন, ভারতীয় হকিতে ইতিহাস রচনা হল। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য অলিম্পিকের ফাইনালে পৌঁছে ভারতীয় মহিলাদের নজির গড়লেন বলেও লিখেছেন জয়।

সুনীল ছেত্রী

টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা ভারতীয় মহিলা হকি দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এই জয় দীর্ঘদিন মনে রাখার মতো। রবিবার হকির সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় পুরুষরা। একদিন পর রানি রামপালদের অসাধারণ পারফরম্যান্সে দেশ গর্বিত হয়েছে বলেও লিখেছেন ছেত্রী।

হিনম্ত বিশ্ব শর্মা

টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দলের মহারাজকীয় জয়েেরল ভূয়শী প্রশংসা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রানি রামপালদের এই জয় একেবারে অন্যরকম বলে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। ওমেন ইন ব্লু-কে শুভেচ্ছাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

ভিভিএস লক্ষ্ণণ

ভারতীয় মেয়েরা অলিম্পিকের হকিতে ইতিহাস রচনা করেছেন বলে লিখেছেন ভিভিএস লক্ষ্মণ। প্রথম বারের জন্য অলিম্পিকের শেষ চারে পৌঁছনো ওমেন ইন ব্লু-কে শুভেচ্ছা জানাতেও ভোলেননি ভারতের প্রাক্তন ব্যাটসম্যান।

বীরেন্দ্র শেহওয়াগ

মহিলা হকি দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। এমন আনন্দ ওই দলের এর আগে হয়েছে বলে মনে করেন না দেশের প্রাক্তন ওপেনার। ইতিহাস রচনা করা দেশের মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন বীরু। একই সঙ্গে হরভজন সিং, মহম্মদ কাইফের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও রানি রামপালদের শুভেচ্ছা জানিয়েছেন।

সচিন তেন্ডুলকর

একদিনের ব্যবধানে টোকিও অলিম্পিকে দেশের পুরুষ ও মহিলা হকি দলের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। দুই দলের পাশে গোটা দেশ রয়েছে বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ভাইরাল হয়েছে তাঁর টুইট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+