Tokyo Olympics : ভারতের আরও এক হার, টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্ট থেকে সাথিয়ানের বিদায়

Tokyo Olympics : ভারতের আরও এক হার, টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্ট থেকে সাথিয়ানের বিদায়

টোকিও অলিম্পিকের টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন জি সাথিয়ান। প্রথম গেম হেরে যাওয়ার পর ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসেছিলে ভারতীয় তারকা। পরপর তিন গেম জিতেও যান সাথিয়ান। ম্যাচের তিন সেট জিতে ভারতীয় প্রতিযোগিকে টেক্কা দেন হংকংয়ের এস এইচ লাম।

Tokyo Olympics : ভারতের আরও এক হার, টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্ট থেকে সাথিয়ানের বিদায়

ম্যাচের শুরু থেকেই দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম গেম ১১-৭ পয়েন্টে জেতেন হংকংয়ের তারকা। দ্বিতীয় গেমেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে সাথিয়ানের। ওই গেম ১১-৭ পয়েন্টে জেতেন ভারতীয় তারকা। তৃতীয় এবং চতুর্থ গেমে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি ভারতীয় টেনিস টেনিস তারকা। ওই দুই গেম ১১-৪, ১১-৫ ফলাফলে জেতেন সাথিয়ান। তাঁর পতনও শুরু হয় এরপর থেকে।

ম্যাচের পঞ্চম গেমে দুর্দান্তভাবে ফিরে আসেন হংকংয়ের এস এইচ লাম। সাথিয়ানের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হয়। একসময় ১০-১০ পয়েন্ট গিয়ে পৌঁছয় ওই গেমের ফলাফল। ১২-১০ পয়েন্টে ওই গেম জিতে ম্যাচে ফেরেন লাম। সপ্তম গেমে সেভাবে লড়াই করতে পারেননি ভারতের সাথিয়ান। ওই গেম ১১-৬ ফলাফলে জিতে যান হংকংয়ের প্রতিপক্ষ।

অন্যদিকে টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গিয়েছেন ভারতের দিব্যাংশ সিং পানওয়ার ও দীপক কুমার। রবিবার হওয়া এই প্রতিযোগিতার ৪৭ জনের লড়াইয়ে ৩২তম স্থান পেয়েছেন বিশ্বের দুই নম্বর পানওয়ার। অন্যদিকে ২৬তম স্থান দখল করেছেন এশিয়ান গেমসে সোনাজয়ী দীপক। পদক জয়ের অন্যতম আশা এই দুই শুটিং তারকার হারে হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+