Tokyo Olympics : করোনার আবহে হাসতে মানা নেই অ্যাথলিটদের, সময় দিল আইওসি

Tokyo Olympics : করোনার আবহে অ্যাথলিটদের হাসার জন্য আলাদা সময়, খোলা যাবে মাস্ক

করোনা ভাইরাসের আবহে এবার হাসার জন্য বিশেষ অনুমতি দিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। চমকে গেলেন নাকি! কোভিড ১৯-এর আবহেই পোডিয়ামে দাঁড়িয়ে তিরিশ সেকেন্ডের জন্য মাস্ক খুলতে পারবেন জয়ী প্রতিযোগীরা। কেবল হাসার জন্যই এই ব্যবস্থা। তোলা যাবে ছবি। অতিমারীর জেরে জারি থাকা কড়াকড়ির মধ্যে রবিবার এহেন নিয়ম চালু করে নিয়ম কিছুটা শিথিল করার কথা ঘোষণা করল ইন্ট্যারন্যাশনাল অলিম্পিক কমিটি।

হাসার জন্য ৩০ সেকেন্ড

হাসার জন্য ৩০ সেকেন্ড

করোনা ভাইরসের আতঙ্কে শিঁটিয়ে রয়েছে গোটা বিশ্ব। অতিমারীর আবহে এক বছরের স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক এবার আদৌ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একদল মানুষ গেমস আয়োজনের বিপক্ষে সরব হতেই পরিস্থিতি যে আরও গুরুগম্ভীর হয়ে উঠেছিল, তা অনায়াসে বলা যায়। সেই আবহেই পদকজয়ী অ্যাথলিটদের কেবল হাসার জন্য সময় দিয়ে পরিবেশকে কিছুটা হলেও হালকা করেছে আইওসি। রবিবার তারা জানিয়ে দিয়েছে যে গেনসের যে কোনও ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী অ্যাথলিটরা পোডিয়ামে ৩০ মিনিটের জন্য মাস্ক খোলার সুযোগ পাবেন। একে অপরের থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে ওই সময়টুকুতে ক্যামেরার সামনে নিজেদের হাসিমুখ দেখাতে পারবেন পদক জয়ী অ্যাথলিটরা।

তোলা যাবে আরও এক ছবি

তোলা যাবে আরও এক ছবি

রবিবার আইওসি-র তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে যে মাস্ক খোলা অবস্থার পর ফের নাক-মুখ ঢেকে আরও একটি ছবি তুলতে পারবেন পদকজয়ী অ্যাথলিটরা। এই সময় তিন জয়ী অ্যাথলটি (অনেক সময় সংখ্যা বেশি হতে পারে) একে অপরের কাছাকাছি এসে ছবি তুলতে পারবেন বলে জানানো হয়েছে। মাঝের পোডিয়ামে (সোনাজয়ীর দাঁড়ানোর স্থান) মুখে মাস্ক পরিহিত অবস্থায় পদকজয়ী অ্যাথলিটরা এই দলগত ছবি তুলতে পারবেন বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে বিবৃতিতে বলা হয়েছে।

করোনা ঠেকাতে কড়া নিয়ম

করোনা ঠেকাতে কড়া নিয়ম

করোনা ভাইরাসের আবহে বিবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া টোকিও অলিম্পিকে কড়া নিয়ম ও বিধি লাগু করা হয়েছে। অতিমারীর প্রভাব থেকে বাঁচতে শহরের অধিকাংশ স্টেডিয়ামের দর্শক আসন শূন্য করার পাশাপাশি ইভেন্টগুলির মেডেল সেরেমনিতেও আনা হয়েছে অভিনবত্ব। এবার অতিথিদের হাত থেকে জয়ী অ্যাথলিটদের পদক পরার রীতি বন্ধ করা হয়েছে। নতুন নিয়মে প্লেটে পদক বয়ে আনছেন অতিথিরা। সেটি নিজেই নিজের গলায় পরে নেবেন পদকজয়ী অ্যাথলিট। করোনার সংক্রমণ ঠেকাতে পদক সেরেমনির সদস্য সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে।

ভারতের একমাত্র পদক

ভারতের একমাত্র পদক

চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত একটি পদক জিততে সক্ষম হয়েছে ভারত। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রূপো জিতেছেন মীরাবাঈ চানু। পদক গ্রহণের জন্য পোডিয়ামে দাঁড়িয়ে তাঁকে উচ্ছ্বসিত বলে মনে হলেও জয়ী অ্যাথলিটের অভিব্যক্তি ঢাকা পড়েছিল মাস্কের আড়ালে। এবার সেই রীতিতেই পরিবর্তন আনার কথা জানিয়ে দিল আইওসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+