Tokyo Olympics : সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ ইতিহাস রচনাকারী মানা, ছিটকে গেলেন ভারতের নটরাজও

Tokyo Olympics : সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ ইতিহাস রচনাকারী মানা, হিট থেকেই ছিটকে গেলেন ভারতের নটরাজ

দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন মানা প্যাটেল। টোকিওয় সেই গৌরব অটুট রাখতে পারলেন না ভারতীয় তারকা। হিট থেকেই ছিটকে গেলেন মানা। টোকিও অলিম্পিকের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে ওঠা হল না তাঁর। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতার ইভেন্টের শেষ চারে পৌঁছতে ব্যর্থ হলেন ভারকের শ্রীহরি নটরাজও।

Tokyo Olympics : সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ ইতিহাস রচনাকারী মানা, ছিটকে গেলেন ভারতের নটরাজও

রবিবার তিন প্রতিযোগীর প্রথম হিটে অংশ নিয়েছিলেন মানা প্যাটেল। ১ মিনিট ০৫.২০ সেকেন্ডে তিনি রেস শেষ করে দ্বিতীয় স্থান অধিকার করেন গুজরাতের সাঁতারু। একমাত্র প্রতিযোগী হিসেবে ওই হিট থেকে মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের সেমিফাইনালে পৌঁছন জিম্বাবোয়ের কাতাই দোনাতা। ১ মিনিট ০২.৭৩ সেকেন্ডে তিনি রেস শেষ করেন। ১ মিনিট ১০.২৪ সেকেন্ডে রেস শেষ করে তৃতীয় হন গ্রেনাদার কিম্বারলে ইন্স।

দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন মানা প্যাটেল। যিনি বেলগ্রেডে ১ মিনিট ০৩ সেকেন্ডে রেস শেষ করে টোকিও গেমসের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। অলিম্পিকের মূলপর্বে ১ মিনিট ০২ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন মানা। তবে এদিন তার ধারেকাছেও পৌঁছতে পারেননি গুজরাতের সাঁতারু।

অন্যদিকে সজনব প্রকাশের দেশের দ্বিতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা সজন প্রকাশ এদিন হতাশই করলেন শ্রীহরি নটরাজন। পুরুষদের ১০০ মিটার ব্যাটস্ট্রোকের তৃতীয় হিটে অংশ নিয়েছিলেন শ্রীহরি। পঞ্চম স্থানে রেস শেষ করেন ভারতীয় সাঁতারু। এই দূরত্ব অতিক্রম করতে শ্রীহরির ৫৪.৩১ সেকেন্ড সময় লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+