Tokyo Olympics : পরপর দুই অলিম্পিকে পদকজয়ী সিন্ধুতে মুগ্ধ দেশ, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Tokyo Olympics : দুই অলিম্পিকে পদকজয়ী সিন্ধুতে মুগ্ধ দেশ, উচ্ছ্বসিত ক্রীড়া জগত
২০১৬ সালের রিও অলিম্পিকের পর টোকিও গেমসে ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধুতে মজেছে দেশ। দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক থেকে পদক আনা হায়দরাবাদি শাটলারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেগওয়াগ থেকে ভিভিএস লক্ষ্ণণরা সিন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন। উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।
|
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
অলিম্পিক খেলতে টোকিও পৌঁছনোর আগে পিভি সিন্ধুর সঙ্গে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালের রিও অলিম্পিক অভিযানের সময় পিভির আইসক্রিম খাওয়ার ওপর যে পিভির তৎকালীন কোচ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তা জেনে হেসে ফেলেছিলেন মোদী। জানিয়েছিলেন যে টোকিও থেকে পদক জিতে ফিরতে পারলে সিন্ধুর সঙ্গে বসে তিনি আইসক্রিম খাবেন। সেই সময় হয়ে এসেছে। তার আগে পিভিকে এই দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
|
অনুরাগ ঠাকুর
দেশের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিকে দুই বার পদক জিতেছেন পিভি সিন্ধু। তাঁর এই অনবদ্য নজিরে গর্বিত হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। রবিবার টুইট করেছেন তিনি।
|
কিরেণ রিজিজু
মীরাবাঈ চানু এবং লাভলিনা বড়গোহাঁইয়ের পর তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিলেন পিভি সিন্ধু। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে তিনি ভারতীয় শাটলারকে শুভেচ্ছা জানিয়েছেন।
|
ভিভিএস লক্ষ্ণণ
টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর অসাধারণ পারফরম্যান্স দেশের প্রাক্তন ব্যাটসম্যান তথা ব্রোঞ্জজয়ী শাটলারের রাজ্যেরই কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। এক টুইট বার্তায় ভেরি ভেরি স্পেশাল লিখেছেন, দেশকে গর্বিত করেছেন পিভি। দুই অলিম্পিকে পদক জয়ই বড় কথা বলে মনে করেন ভিভিএস।
|
গৌতম গম্ভীর
রিও অলিম্পিকে রূপো জিতেছিলেন পিভি সিন্ধু। এবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শাটলার। আন্তর্জাতিক ক্ষেত্রে তেরঙা উড্ডীন না করে সিন্ধু দেশে ফেরেন না বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গৌতম গম্ভীর।
|
বিসিসিআই, জয় শাহ
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতা পিভি সিন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইট করেছে বিসিসিআই। আলাদা করে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় শাটলারের গুনগান গেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টিম ইন্ডিয়ার তরফেও সিন্ধু সাফল্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
|
প্রাক্তন ক্রিকেটাররা
পরপর দুই অলিম্পিকে পদক জিতে দেশকে গর্বিত করা পিভি সিন্ধুর সাফল্যে মুগ্ধ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ থেকে হরভজন সিং, ভেঙ্কটেশ প্রসাদ ভারতীয় শাটলারকে শুভেচ্ছা জানিয়েছেন।
|
সচিন তেন্ডুলকর
২০১৬ সালের রিও অলিম্পিকের পর ২০২১ সালের টোকিও গেমসে পদক জিতে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন পিভি সিন্ধু। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়েছেন দেশের ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মাস্টার ব্লাস্টার।
|
অভিনব বিন্দ্রার চিঠি
২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনা জিতে মিথ ভাঙা কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা পিভি সিন্ধুর জয়ে উচ্ছ্বসিত হয়েছেন। টোকিও থেকে সোনা বা রূপো আনতে না পারলেও পরপর দুই অলিম্পিক থেকে পদক জেতা যে বিরাট গর্বের, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক চিঠিতে লিখেছেন বিন্দ্রা। সেই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications