Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে লাভলিনা, প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকার রুদ্ধশ্বাস জয়

Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে লাভলিনা, প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকার দাপুটে জয়

বক্সিংয়ে এগোচ্ছে ভারত। টোকিও অলিম্পিকে মহিলাদের ওয়েলটারওয়েট বিভাগের শেষ আটে পৌঁছলেন অসমের লাভলিনা বরগোঁহাই। প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেটজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই জিতেছেন ভারতীয় বক্সার। ৩-২ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছে।

Tokyo Olympics : বক্সিংয়ের শেষ আটে লাভলিনা, প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকার রুদ্ধশ্বাস জয়

ম্যাচের শুরু থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু। তবে পাল্লা কিছুটা ভারী থাকে ভারতীয় বক্সারের। প্রথম রাউন্ডে দাপট দেখান লাভলিনা। ওই রাউন্ডে পয়েন্টের নিরিখে এগিয় যান অসমের বক্সার। তবে দ্বিতীয় রাউন্ডে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান জার্মান বক্সার। ওই রাউন্ডে দুই পয়েন্ট অর্জন করেন নাদিন আপেটজ। তা সত্ত্বেও এগিয়ে থেকে তৃতীয় রাউন্ড খেলতে নামেন ভারতের বরগোঁহাই।

ম্যাচের শেষ রাউন্ডে দুই বক্সারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুর্দান্ত রক্ষণাত্মক কৌশলে প্রতিপক্ষের একের পর এক পাঞ্চ নির্বিষ করেন লাভলিনা। অন্যদিকে ভারতীয় বক্সারের পয়েন্ট অর্জনের একাধিক চেষ্টা ব্যর্থ করেন জার্মানির নাদিন আপেটজ। ওই রাউন্ডে কেউই কোনও পয়েন্ট অর্জন করতে পারেননি। ফলে ৩-২ পয়েন্টের ব্যবধানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে যান ভারতের লাভলিনা বরগোঁহাই। আর একধাপ এগোতে পারলেই ওই ইভেন্ট থেকে তিনি ভারতের পদক জয় নিশ্চিত করবেন।

বক্সিংয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজরে থাকবেন মেরি কমও। যিনি মহিলাদের ফ্লাইওয়েটের রাউন্ড অফ সিক্সটিনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আগামী ২৯ জুন শেষ আটে পৌঁছনোর লক্ষ্যে লড়াইয়ে নামবেন কিংবদন্তি। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। রাউন্ড অফ ৩২-এ ডোমিনিকান রিপাবলিকের সহজ জয় পেয়েছিলেন মেরি। ৪-১ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতেছিলেন ভারতীয় বক্সার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+