Tokyo Olympics : ২০০ মিটার স্প্রিন্টেও ব্যর্থ দ্যুতি, হিটে সপ্তম ভারতীয় অ্যাথলিট

Tokyo Olympics : ২০০ মিটার স্প্রিন্টেও ব্যর্থ দ্যুতি, হিটে সপ্তম ভারতীয় অ্যাথলিট

১০০ মিটারের পর টোকিও অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টে ব্যর্থ হলেন ভারতের দ্যুতি চাঁদ। ইভেন্টের হিটে সপ্তম হলেন ভারতের মহিলা অ্যাথলিট। সময় নিলেন ২৩.৮৫ সেকেন্ড। দ্যুতির এই পারফরম্যান্সে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা হতাশ হলেও তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন কেউ কেউ। তবে এদিনও নিজের সেরাটা দিতে পারেননি ওড়িশার অ্যাথলিট।

Tokyo Olympics : ২০০ মিটার স্প্রিন্টেও ব্যর্থ দ্যুতি, হিটে সপ্তম ভারতীয় অ্যাথলিট

উল্লেখ্য টোকিও অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টের হিটেও সপ্তম হয়েছিলেন দ্যুতি। নিজের ব্যক্তিগত রেকর্ডের ধারেকাছে তিনি পৌছতে ব্যর্থ হয়েছিলেন। এবার ২০০ মিটার স্প্রিন্টেও কার্যত একই জায়গায় দাঁড়িয়ে রইলেন ওড়িশার অ্যাথলিট। সাত প্রতিযোগীর হিটের সর্বশেষ স্থানে শেষ করেছেন দ্যুতি। প্রতিযোগিতা শেষ করতে ২৩.৮৫ সেকেন্ড সময় নিয়েছেন ভারতীয় অ্যাথলিট। যা তাঁর ব্যক্তিগত রেকর্ডের থেকে অনেকই বেশি।

২০১৮ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসের ২০০ মিটার স্প্রিন্ট ২৩ সেকেন্ডে শেষ করেছিলেন দ্যুতি। ওই ইভেন্ট থেকে রূপো জিতেছিলেন। দ্বিতীয় হয়েছিলেন ওই টুর্নামেন্টের ১০০ মিটার স্প্রিন্টেও। কিন্তু টোকিও অলিম্পিকে সেই পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারলেন ওড়িশার অ্যাথলিট। আর সেটাই দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশার প্রধান কারণ।

২০০ মিটার স্প্রিন্টের চতুর্থ হিটে অংশ নিয়েছিলেন দ্যুতি চাঁদ। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছেন ক্রিস্টিন এমবোমা। প্রতিযোগিতা শেষ করতে ২২.১১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রেস শেষ করা গ্যাব্রিয়েলে থমাস একই দূরত্ব অতিক্রম করতে ২২.২০ সেকেন্ড সময় নিয়েছেন। ২২.৭২ সেকেন্ড প্রতিযোগিতা শেষ করে তৃতীয় স্থানে হিট শেষ করেছেন নাইজারের আমিনাতৌ সেইনি। এই হিটের প্রথম তিন প্রতিযোগীই পরবর্তী রাউন্ডে পৌঁছতে সক্ষম হয়েছেন।

দ্যুতি চাঁদ ব্যর্থ হলেও আজ অ্যাথলেটিক্সে ভারতের আশা আটকে রয়েছে ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরের ওপরকেরিয়ারের প্রথম অলিম্পিকেই ক্রীড়া বিশ্বকে তিনি চমকে দিয়েছেন। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের দুটি কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে দ্বিতীয় হয়েছেন ২৫ বছরের ভারতীয় অ্যাথলিট। ৬৪ মিটার দূরত্বে লোহার চাকতি ছুঁড়ে ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগি হিসেবে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন কমলপ্রীত। বি গ্রুপ তথা দুই কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে প্রথম হয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। ৬৬.৪২ মিটার দূরত্বে তিনি ডিসকাস ছুঁড়েছেন।

কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম প্রচেষ্টায় ৬০.২৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন কমলপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় ৬৩.৯৭ মিটার অতিক্রম করেছিল ভারতীয় অ্যাথলিটের ছোঁড়া চাকতি। চলতি বছর পাতিয়ালায় হওয়া ভারতীয় গ্রাঁ পি-তে ৬৬.২৯ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ২৫ বছরের কমলপ্রীত। তার আগে গত মার্চে হওয়া ফেডারেশন কাপে ৬৫.০৬ দূরত্বে ডিসকাস ছুঁড়ে পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন কৌর। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ৬৫ মিটার দূরত্ব অতিক্রম করার অনন্য নজিরও গড়েছিলেন কমলপ্রীত। ফাইনাল তিনি সেই উচ্চতায় পৌঁছতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+