Tokyo Olympics : বড় ম্যাচের আগে কতটা আত্মবিশ্বাসী সুতীর্থা, প্রমাণ করে গেমস ভিলেজের ছবি

Tokyo Olympics : বড় ম্যাচের আগে লিজেন্ডের সঙ্গে ছবি তুলে ভাইরাল বাংলার সুতীর্থা

রাত পোহালেই টোকিও অলিম্পিকের মহিলা টেবিল টেনিস বিভাগের ব্যক্তিগত ইভেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কিংবদন্তিদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বাংলার সুতীর্থ মুথোপাধ্যায়। টেনিস তারকা নোভাক জকোভিচ, সানিয়া মির্জা এবং বক্সিং লিজেন্ড মেরি কমের সঙ্গে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন আত্মবিশ্বাসী সুতীর্থা। পেয়েছেন নেটিজেনদের শুভেচ্ছাবার্তা।

সুতীর্থার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

সুতীর্থার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

সোমবার সকালে টোকিও অলিম্পিকে টেবিল টেনিস বিভাগে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছেন সুতীর্থা মুখোপাধ্যায়। ভারতীয় সময় সকাল সাড়ে আটটা থেকে শুরু হতে চলা ম্যাচে বাঙালি কন্যার প্রতিপক্ষ পর্তুগালের ফু ইয়ু। প্রথম রাউন্ডে সুইডেনের লিন্ডা বার্গস্টর্মকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়েছিলেন সুতীর্থা।

জকোভিচের সঙ্গে ছবি

জকোভিচের সঙ্গে ছবি

টোকিওর গেমস ভিলেজে রথী-মহারথীদের পাশে নবাগতদের বাস। সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন সুতীর্থা মুখোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগের রাতে গেমস ভিলেজে ঘুরতে ঘুরতে টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচের সঙ্গে দেখা হয়ে যায় বাঙালি কন্যার। সেই মুহুর্তকে ফ্রেমবন্দি করতে ভুল করেননি ভারতের টোকিও গেমসের আশা। হাসিমুখে সুতীর্থার সঙ্গে ছবি তুলেছেন জকোভিচও।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

ফ্রেমে মেরি কম ও সানিয়া মির্জা

ফ্রেমে মেরি কম ও সানিয়া মির্জা

টোকিও গেমস ভিলেজে কেবল নোভাক জকোভিচের সঙ্গে ছবি তুলেই ক্ষান্ত হননি সুতীর্থা মুখোপাধ্যায়। ভারতীয় টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জা ও বক্সিং লিজেন্ড মেরি কমের সঙ্গেও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাঙালি টেবিল টেনিস তারকা। তা ভাইরাল হয়েছে।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

টোকিও অলিম্পিকে ভারতীয় টেবিল টেনিস তারকাদের পারফরম্যান্স

টোকিও অলিম্পিকে ভারতীয় টেবিল টেনিস তারকাদের পারফরম্যান্স

টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ড থেকে অচন্তা শরথ কমল ও মনিকা বাত্রার মিক্সড টিম ছিটকে গেলেও গেমসে দেশের আশা জিইয়ে রেখেছেন সুতীর্থা মুখোপাধ্যায়রা। মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতেছেন মনিকা। সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামছেন সুতীর্থা। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ভারতের জি সাথিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+