Tokyo Olympics : সহজেই শেষ ১৬ রাউন্ডে অভিজ্ঞ মেরি, প্রথম রাউন্ডে দাপুটে জয় কিংবদন্তির

Tokyo Olympics : সহজেই শেষ ১৬-এর লড়াইয়ে অভিজ্ঞ মেরি কম

টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন মেরি কম। নিজের অভিজ্ঞতার সম্পূর্ণ প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে দাপুটে জয় পেলেন ভারতের ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মহিলাদের ফ্লাইওয়েট ইভেন্টে ডোমিনিকার মিগুয়েলিনা হার্নান্দেজকে হারালেন মেরি। ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছেন ভারতীয়স কিংবদন্তি।

ছন্দে মেরি কম

ছন্দে মেরি কম

যদিও শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন ডোমিনিকার মিগুয়েলিনা হার্নান্দেজ। বরং ধীরে চল নীতিতেই প্রথম রাউন্ড কাটিয়ে দেন মেরি কম। তবে দ্বিতীয় রাউন্ডেই ফিরে আসেন মেরি। দুর্দান্ত কয়েকটি পাঞ্চ আসে ভারতীয় কিংবদন্তির দস্তানা থেকে। তৃতীয় রাউন্ডে মেরির ওপর মরিয়া হয়ে আক্রমণ শানাতে থাকেন মিগুয়েলিনা। দুর্দান্ত দক্ষতায় সেগুলি ঠেকিয়ে পাল্টা আক্রমণ শানিয়ে ম্যাচে প্রাধান্য কায়েম করেন মেরি।

সোনার আশায় মুখিয়ে দেশ

সোনার আশায় মুখিয়ে দেশ

ভারতকে ৬টি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা এনে দেওয়া মেরি কম ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এবারের গেমসে চ্যাম্পিয়ন হতে মরিয়া। কারণ এবারের অলিম্পিকই যে মেরির কেরিয়ারের সর্বশেষতম হতে চলেছে, তার আভাস কিংবদন্তি আগেই দিয়ে রেখেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথনে এ বিষয়টির উল্লেখ করেছিলেন মেরি কম। জানিয়েছিলেন যে টোকিও অলিম্পিকের পর পরিবারকে তিনি আরও বেশি করে সময় দিতে চান। তাই গেমসের এবারের ফ্লাইওয়েট ইভেন্টে মেরির গলায় সোনার পদক দেখতে চান দেশের ক্রীড়া প্রেমীরা। সেই লক্ষ্যে কিছুটা হলেও এগোলেন কিংবদন্তি বক্সার।

মেরিতে মুগ্ধ ক্রীড়া মহল

৩৮ বছরের মেরি কম বক্সিং রিংয়ে এখনও আগের মতোই ভয়ঙ্কর এবং তীক্ষ্ণ। তিন সন্তানের মা হয়েও একাগ্রতায় বছর কুড়ির অ্যাথলিট মনে হওয়া মণিপুরের আইডলকে শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রীড়া মহল। এই দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বসিত হয়েছেন মেরি নিজেও। জানিয়েছেন যে টোকিও অলিম্পিকে পদক জেতাই তাঁর লক্ষ্য। একই সঙ্গে দেশকে ভারোত্তোলন বিভাগ থেকে রূপো এনে দেওয়া নিজের রাজ্যের মীরাবাঈ চানুকেও শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি বক্সার। বক্তব্য, মণিপুরীরা এমনই কঠিন এবং দৃঢ় হয়ে থাকেন।টোকিও অলিম্পিকের শেষ ১৬ রাউন্ডে পৌঁছে দেশের আশা জিইয়ে রাখলেন মেরি। আগামী ২৯ জুলাই পরের রাউন্ডের ম্যাচ খেলবেন ভারতীয় বক্সার। প্রতিপক্ষ কলম্বিয়া ইনগ্রিট ভ্যালেন্সিয়া।

হারলেন মনীশ কৌশিক

হারলেন মনীশ কৌশিক

মেরি কমের দুর্দান্ত জয়ের দিনই টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডেই হেরে গেলেন ভারতীয় বক্সার মনীশ কৌশিক। ৬৩ কেজি বিভাগে গ্রেট ব্রিটেনের লুক ম্যাককরম্যাকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মনীশ। হাড্ডাহাড্ডি ম্যাচ ৩-২ পয়েন্টে হেরে যান ভারতীয় বক্সার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+