টোকিও অলিম্পিকে ৩ বাঙালির বাবা-মাকে সংবর্ধনা তৃণমূলের, পদকজয়ীদের পুরস্কার আইওএ-র

কাল থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। প্রথম দিনেই অভিযান শুরু করবেন বাঙালি তিরন্দাজ অতনু দাস। তারও আগে প্রথম ভারতীয় হিসেবে অভিযান শুরু করবেন অতনু-র স্ত্রী তথা বিশ্বের ১ নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী। তবে অতনু ও দীপিকা থাকবেন না উদ্বোধনী অনুষ্ঠানে, পরের দিন ইভেন্ট থাকায়। কিন্তু ভারতের ২০ জন অ্যাথলিটের মধ্যে মার্চ পাস্টে হাঁটবেন সুতীর্থা মুখোপাধ্যায় ও প্রণতি নায়েক। বাঙালিদের কাছে নিঃসন্দেহে গর্বের দিন।

টোকিও অলিম্পিকে ৩ বাঙালির বাবা-মাকে সংবর্ধনা তৃণমূলের

অলিম্পিক শুরুর আগে আজ কলকাতা প্রেস ক্লাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্রীড়া শাখার তরফে সংবর্ধনা প্রদান করা হল সুতীর্থা, প্রণতি ও অতনু-র বাবা-মায়েদের। ক্রীড়া শাখার চেয়ারপার্সন স্বপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার-সহ জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সফল বাঙালি তারকারা।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই উদ্যোগ। টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরে এই ক্রীড়াব্যক্তিত্বরা আমাদের গর্বিত করেছেন। তাই তাঁদের অভিভাবকদের আজ সংবর্ধনার আয়োজন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বাংলার তিন অলিম্পিয়ানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এদিন অলিম্পিক পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোনাজয়ীদের ৭৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। রুপোজয়ীদের প্রত্যেককে ৪০ লক্ষ টাকা ও ব্রোঞ্জজয়ীদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ ছাড়াও অলিম্পিকে যাঁরা দেশের হয়ে অংশ নিচ্ছেন তাঁদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে আইওএ-র তরফে। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অ্যাথলিট পাঠানো প্রতিটি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন পাবে ২৫ লক্ষ টাকার বোনাস। পদকজয়ীরা যে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের সেই ফেডারেশনকে আরও ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। ন্য়াশনাল স্পোর্টস ফেডারেশনের বাকি সদস্যদের দেওয়া হবে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা। আইওএ-র সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা জানিয়েছেন, পদকজয়ী এবং তাঁরা যে ক্রীড়া সংস্থার সেই সংস্থাগুলিকে এত পরিমাণ আর্থিক সহায়তা এবারই প্রথম করা হচ্ছে অ্যাডভাইসরি কমিটির সুপারিশ মেনে। ভারতীয় কনটিনজেন্টের প্রত্যেককে টোকিও অলিম্পিকের জন্য প্রতিদিন ৫০ ডলার পকেটমানি হিসেবেও দেওয়া হবে। ক্রীড়া পরিকাঠামো উন্নত করা ও প্রতিভা অন্বেষণ করে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বিভিন্ন রাজ্য অলিম্পিক সংস্থাকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণাও করেছে আইওএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+