WFI Elections: আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, নির্বাচন নিয়ে জটিলতা বাড়ল কুস্তি ফেডারেশনের

সংকট আরও বাড়ল ভারতীয় কুস্তি ফেডারেশনের। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত স্থগিতাদেশের বিরুদ্ধে কোনও রায় দিল সুপ্রিম কোর্ট। ১২ অগাস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদা‌লতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করে। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন।

এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ অ্যামেচার কুস্তি সংস্থার পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটি্শান দাখিল করা হয়েছিল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে নারাজ। ফলে আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

কুস্তি

মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ স্পষ্টতই জা‌নিয়ে দিয়েছেন, এই বিষয়ে হাইকোর্টের রায় যা রয়েছে তাতে কোনও রকম হস্তক্ষেপ করা হবে না।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে বিচারপতি বলেন, 'কেন ডিভিশন বেঞ্চ এই বিষয়ে হস্তক্ষেপ করবে, আপনারা হাইকোর্টের কাছে আবেদ‌ন করুন।অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রদ করার জন্য আবেদন করার পরিবর্তে, আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাই আমরা আবেদন গ্রহণ করতে অস্বীকার করছি।'

একাধিক বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও কোনও না কোনও আদালতের নির্দেশে বার বার নির্বাচন পিছিয়ে গিয়েছে। সম্প্রতি ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও পিছিয়ে যায় পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে। কিন্তু সঠিক সময়ে নির্বাচন না হাওয়ায় কড়া শাস্তির মুখে পড়েছে ভারতীয় কুস্তি সংস্থা।

কুস্তি

বিগত কযেক মাস ধরেই সরগরম ভারতীয় কুস্তি। গত এপ্রিল মাস থেকে ভারতীয় কুস্তি সংস্থায় অচলাবস্তা তৈরি হয়। সংস্থার সভাপতির ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। নির্দিষ্ট সময় নির্বাচন প্রক্রিয়া না হওয়ায় বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফেডারেশনকে।

বিশ্ব কুস্তি সংস্তার দ্বারা নির্বাসিত হওয়ার ফলে ভারতী কুস্তিগীররা দেশের হয়ে প্রতি‌নিধিত্ব করতে পারবেন না কোনও আন্তর্জাতিক ইভেন্টে। তাঁদের নামতে হবে নিরপক্ষে দেশের প্রতিনি্ধি হিসাবে। এমনকি পদক জিতলেও বাজবে না জাতীয় সংগীত উড়বে ‌ না জাতীয় পতাকা। নির্বাচন না হওয়ায় নির্বাসন।

কুস্তি

আইনি লড়াইয়ে বিশ বাও জলে কুস্তিগীরদের ভবিষ্যত। এখন দেখার আইনি জটিলতার অবসান কত দ্রুত হয়ে কত দ্রুত ভোট হয়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+