Serena Williams: গর্ভাবস্থায় ফিটনেসে খামতি নেই সেরেনার, দিলেন মূল্যবান টিপস, দেখুন ভিডিও
টেনিসকে বিদায় জানিয়েছেন গত বছরই। কয়েক মাস আগেই ব্যক্তিগত জীবনে আরও একটি খুশির খবর দিয়েছেন সেরেনা উইলিয়ামস। কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ঘোষণা করেছেন যে তিনি তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। সম্প্রতি টেনিস থেকে অবসর নেওয়া ৪১ বছর বয়সি এই খবরটি নিজের ইনস্টাগ্রামের মাধ্যে শেয়ার করেছেন।
টেনিস থেকে অবসর নিলেও, এমনকি গর্ভাবস্তায় থাকলেও ফিটনেসে খামতি নেই সেরেনার। গর্ভবতী অবস্থায় নিজেকে কীভাবে ফিট রাখছেন সেই ভিডিও সম্প্রতি প্রকাশ করেছেন মার্কিন টেনিস তারকা। সেইসঙ্গে টিপস দিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের বিজয়ী।

ভিডিওতে সেরেনা উল্লেখ করেছেন, 'সন্তান সম্ভবা অবস্থায় পেশিগুলি অনেক সময়ই দুর্বল হয়ে পড়ে।এর থেকে অনেক শারীরিক সমস্যা আসতে পারে। তাই ফ্লোর এক্সেসাইজ করতে হবে। এরফলে পেশিগুলি শক্তিশালী থাকবে। দিনে একাধিকবার এই ব্যায়াম করা যেতে পারে।'
দ্বিতীয় ধাপে সেরেনা দেখিয়েছেন, হাঁটা কতটা জরুরি এই সময়। ট্রেড মিলে হাঁটলে শুধু ফিটনেসই বজায় থাকে না একইসঙ্গে ওজন ও কমে। প্রথমে কম দূরত্বে হাঁটতে হবে, তারপর ক্রমশ পরিধি বাড়াত হবে। সপ্তাহের বেশিরভাগ দিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে।

তবে এই সময় কঠোর ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন সেরেনা।এমন কোনও ব্যায়াম করা যাবে মা এবং সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে।শুধু সন্তান সম্ভবা অবস্থাতেই নয়, সন্তান প্রসবের ছয় সপ্তাহ পরও এই ব্যায়াম করা নিষিদ্ধ।
গর্ভাবস্তায় পেটের ব্যায়াম করারও পরামর্শ দিয়েছেন সেরেনা। গর্ভাবস্তার প্রথম কয়েক সপ্তাহ পর থেকে এই ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রাক্তন টেনিস তারকা। একইসঙ্গে গর্ভাবস্তার প্রথম ছয় সপ্তাহ ভারী কোনও কিছু উত্তোলন করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
সেরেনা উইলিয়ামসন ২০১৭ সালে তাঁর প্রথম কন্যা অলিম্পিয়ার জন্ম দেন। মেয়ের জন্মের পর টেনিস থেকে বিরতি নেন সেরেনা। তিনি ফিরে আসেন এবং কিছু বড় টুর্নামেন্ট জিতেছিলেন, কিন্তু ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সেরেনা ২০১৭ সালে অ্যালেক্সিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০১৫ সাল থেকে একসঙ্গে ছিলেন, অবশেষে ২০১৭ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন।এই দম্পতির একটি পাঁচ বছর বয়সি কন্যাও রয়েছে যাঁর নাম অলিম্পিয়া। টেনিস থেকে অবসর নিয়ে আপাতত সুখেই সংসার করছেন সেরেনা। কোর্ট হোক বা সংসার, সেরেনা অনুপ্রেরণার এক কাহিনি।












Click it and Unblock the Notifications