বিশ্ব বক্সিংয়ে ভারতের সোনার দিন, নীতুর পর বিশ্বসেরা সুইটি! কাল নিখাত ও লাভলিনার ফাইনাল
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সুইটি বুরা। দিল্লিতে অনুষ্ঠিত মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আজ ভারতকে প্রথম পদকটি এনে দিয়েছিলেন নীতু ঘাঙ্ঘাস। এরপর সোনা জিতলেন সুইটি। বিশ্ব বক্সিং থেকে মহিলাদের বিভাগে ভারতের সোনার সর্বমোট সংখ্যা বেড়ে হলো ১২। কাল ফাইনাল রয়েছে নিখাত জারিন ও লাভলিনা বরগোঁহাইয়ের।

সুইটি সোনা জিতলেন চিনের লিনা ওয়াংকে হারিয়ে। স্প্লিট ডিসিশনে তিনি শেষ হাসি হাসলেন। প্রথম রাউন্ডটি সতর্কভাবেই শুরু করেছিলেন সুইটি। ছন্দ ফিরে পেয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠেন। দ্রুত কয়েকটি পাঞ্চের মধ্যে ক্লিন স্ট্রাইকে ফিরে পান আত্মবিশ্বাস। প্রথম রাউন্ডটি তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে।
সুইটির আক্রমণাত্মক মেজাজের সামনে দ্বিতীয় রাউন্ডে অসহায় লাগছিল ওয়াংকে। ভারতীয় বক্সার কয়েকবার সতর্কিত হলেও এই রাউন্ডেও জয় ছিনিয়ে নিতে বেগ পেতে হয়নি। তৃতীয় রাউন্ডে ওয়াং মরিয়া হয়ে ওঠেন। শুরুর দিকে তিনি দাপট দেখাতে থাকেন। প্রতিপক্ষ আগ্রাসী হলেও সুইটি নিজের রণকৌশলে অটুট থেকে প্রত্যাঘাত দিতে থাকেন। এই রাউন্ডেও তাঁর পাঞ্চের কয়েকটি ছিল ক্লিন স্ট্রাইক। অবশেষে স্প্লিট ডিসিশনে ৪-৩ ব্যবধানে জয়লাভ করেন সুইটি।
সেমিফাইনালে সুইটি হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইমা-সু গ্রিনট্রিকে হারিয়ে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই জেতেন ৪-৩ ব্যবধানেই। কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে তিনি বাই পেয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রাক্তন ব্রোঞ্জজয়ী ভিক্টোরিয়া কেবিকাভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট আদায় করেছিলেন এই বক্সার। ২০১৪ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রুপো জিতে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এদিন পদকের রং বদলাতে সক্ষম হলেন।
২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে লাইট হেভিওয়েট বিভাগে সোনা জিতেছিলেন সুইটি। ২০১৫ সালে জেতেন রুপো, ২০২১ সালে ব্রোঞ্জও জেতেন। এই নিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সুইটি ষষ্ঠবার অংশ নিলেন। সোনা জিতলেন এই প্রথম। কাল ভারতের সোনার সংখ্যা বাড়ানোর দায়িত্ব নিখাত জারিন ও লাভলিনা বরগোঁহাইয়ের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications