Satwiksairaj Rankireddy: স্ম্যাশের গতি ফর্মুলা ওয়ানের গাড়ির থেকেও বেশি, গিনেস বুকে নাম তুললেন সাত্ত্বিকসাইরাজ
বিশ্ব ব্যাডমিন্টনে নতুন রেকর্ড সৃষ্টি করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। না কোনও টুর্নামেন্ট জিতে নয়। পালকের কর্ককে সব থেকে দ্রুতহারে স্ম্যাশ করে। যা টেক্কা দিল ফর্মুলা ওয়ানের গাড়ির গতিকেও। অবাক লাগলেও, এটাই সত্যি। যার জেরে গিনেস বুকের বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতীয় শাটলার।
ভারতীয় ব্যাডমিন্টনে ডাবলস জুটির কথা উঠলেই প্রথমেই নাম আসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টির। বিগত কয়েক বছরে দেশে হোক বা বিদেশে ব্যাডমিন্টন কোর্টে এই ভারতীয় জুটি ফুল ফুটিয়েছেন।

ভারতীয় ব্যাডমিন্টনে ডাবলস জুটির সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি বর্তমানে কোরিয়ান ওপেন খেলছেন। সেখানেই নয়া বিশ্ব রেকর্ড তৈরি করেছেন সাত্ত্বিকসাইরাজ। এই টুর্নামেন্টে ভারতীয় শাটলার একটি স্ম্যাশ করেছেন যার গতি ৫৬৫ কিমি প্রতি ঘণ্টায়। ১০ বছর আগে ২০১৩ সালে মালয়েশিয়ান শাটলার তান বুন একটি স্ম্যাশ করেছিলেন যার গতি ছিল ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায়। এতদিন বিশ্ব ব্যাডমিন্টনে এটাই ছিল সর্বোচ্চ গতির স্ম্যাশ।
কিন্তু ১০ বছরের রেকর্ড ভেঙে দিলেন সাত্ত্বিকসাইরাজ। তাঁর ব্যাডমিন্টন স্ম্যাশের গতি টেক্কা দিয়েছে ফর্মুলা ওয়ানের গাড়ির স্প্রীডকেও। ফর্মুলা ওয়ানের গাড়ির সর্বোচ্চ গতিবেগ থেকে ৩৭২.৬ কিমি প্রতি ঘণ্টায়।
গিনেস বুকের পক্ষ থেকেও ভারতীয় শাটলারের স্ম্যাশের গতিকে মান্যতা দেওয়া হয়েছে। জাপানের ইয়োনেক্স ফ্যাক্টারির জিমনাশিয়ামে স্ম্যাশের গতি নির্ধারণ করা হয়েছে এবং সরকারিভাবে সাত্ত্বিকসাইরাজের রেকর্ডের কথা ঘোষাণাও করা হয়েছে।

এর আগে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা। বর্তমানে কোরিয়ান ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় ডাবলস জুটি।












Click it and Unblock the Notifications