WFI: সাক্ষীদের আয়োজিত টুর্নামেন্টে অনুমতি নেই কুস্তি ফেডারেশনের, নতুন করে সংঘাতের আশঙ্কা
বিগত ১ বছরের বেশি সময় ধরেই বিতর্কে ভারতীয় কুস্তি। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটার। তারকা কুস্তিগীরদের সঙ্গে ফেডারেশনের সংঘাত নতুন কোনও বিষয় নয়। এই সংঘাত নতুন দিকে মোড় নিতে চলেছে।
প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক এবং গীতা ফোগাট রেসলিং চ্যাম্পিয়ন্স সুপার লিগ করার কথা ঘোষণা করেছেন। কিন্তু রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি সঞ্জয় সিং জানিয়ে দিয়েছেন এতে ফেডারেশনের কোনও ভূমিকা নেই, এমনকি অনুমতিও নেই। ফলে নতুন করে সংঘাতের আবহ তৈরি হচ্ছে।

রিও অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী সাক্ষী এবং ২০১০ কমনওয়েলথ গেমসের সোনার পদক জয়ী গীতা সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এ একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন , এখানেই রেসলিং চ্যাম্পিয়ন্স সুপার লিগ করার কথা ঘোষণা করেছেন। প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী কুস্তিগীর আমন সেরাওয়াতও তাদের নতুন প্রচেষ্টায় এই জুটির সাথে যোগ দিয়েছেন এবং তার পূর্ণ সমর্থন জানিয়েছেন।
সাক্ষী এবং গীতা বলেন, আমরা দুজন মিলে রেসলিং চ্যাম্পিয়ন্স সুপার লিগ শুরু করতে চলেছি, এটি একটি বিশ্বমানের আন্তর্জাতিক লিগ, আমাদের কুস্তিগীরদেরকে বিশ্বব্যাপী খেলাধুলায় আধিপত্য বিস্তার করতে দক্ষতা ও শক্তিশালী করবে। এটি উচ্চ প্রতিযোগিতামূলক হবে। আমরা আনন্দিত যে আমান আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দিচ্ছে। "
একইসঙ্গে এই বিবৃতিতে বলা হয়েছে, এই লিগটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ যা ভারতীয় কুস্তিকে ব্যাপকভাবে সাহায্য করবে এবং তাই আমি এটির একটি অংশ হতে চাই এবং এটিকে সম্পূর্ণ সমর্থন করতে চাই। আমরা ভারতীয় কুস্তির এই উজ্জ্বল তরুণ তারকার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
Neeraj Chopra: নীরজের জন্য বার্তা লিখলেন মনু ভাকের, বৃদ্ধি পেল দুই তারকার প্রেমের জল্পনা
কিন্তু ফেডারেশনের অনুমতি ছাড়া এই ধরনের টুর্নামেন্ট করা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সঞ্জয় সিংয়ের কথাতেই স্পষ্ট ভারতীয় কুস্তি ফেডারেশনের কোনও অনুমতি ছাড়াই এই টুর্নামেন্টের ঘোষণা করেছেন সাক্ষী-গীতা। ফলে সংঘাত নতুন করে হতেই পারে।












Click it and Unblock the Notifications