রিও অলিম্পিক ২০১৬ : পদক জয়ের আশা জিইয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু, শ্রীকান্ত
রিও দি জানেইরো, ১৬ অগাস্ট : দীপা কর্মকার জিমন্যাস্টে পারেননি। গোটা দেশ হতাশায় ভেঙে পড়েছিল। তবে এবার দেশের আর একটি মেয়ে পদক জয়ের আশা জিইয়ে রেখেছে। তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সোমবার চাইনিজ তাইয়েইয়ের তাই জু ইংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
অন্যদিকে পুরুষ বিভাগে আর এক ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের পাঁচ নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের জ্যান জর্জেনসনকে হারিয়ে দিয়েছেন। ফলে আপাতত এই দুজনের দিকেই পদক জয়ের জন্য তাকিয়ে রয়েছে গোটা দেশ।

সোমবারের ম্যাচে সিন্ধু তাই জু-কে ২১-১৩, ২১-১৫ ব্যবাধানে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে তাঁর লড়াই বিশ্বের ২ নম্বর ব্যাডমিন্টন তারকা চিনের ওয়াং ইহানের সঙ্গে।
অ্যদিকে কিদাম্বি শ্রীকান্ত ডেনমার্কের জর্জেসনের সঙ্গে খেলায় প্রচণ্ড লড়াই করে জয় এনেছেন। প্রথম গেমে কষ্টার্জিত ২১-১৯ ব্যবধানে জয়ের পরে দ্বিতীয় গেমেও ২১-১৯ ব্যবধানে জিতে ম্যাচ জিতে নেন শ্রীকান্ত। তিনিও কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষ লিন ড্যানের সঙ্গে খেলবেন। ম্যাচটি হবে বুধবার।












Click it and Unblock the Notifications