Ravichandran Ashwin: ক্রিকেটার এবার মালিকের ভূমিকায়, ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনে চমক দিলেন অশ্বিন

আইপিএলের সাফল্যের পর থেকে ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেবল টেনিসের মতো খেলায় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। ব্যাতিক্রম নয় দাবাও। আন্তর্জাতিক দাবা সংস্থা এবং টেক মাহিন্দ্রার উদ্যোগে গত বারই শুরু হয়েছে দাবার ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে যুক্ত হলেন রবিচন্দ্রন অশ্বিন।

গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণ হবে ৩-১২ অক্টোবর। লন্ডনের ঐতিহ্যমন্ডিত ফ্রেন্ডস হাউসে বসছে ফ্র্যাঞ্চাইজি দাবার এই আসর। এর মধ্যে আমেরিকান গাম্বিতসের সহযোগী কর্ণধার হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা রবিচন্দ্রন অশ্বিন। মোট ছ'টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। এবার এই দলটি নতুন অন্তর্ভুক্ত হল দাবা লিগে। অবশ্যই দাবার সঙ্গে যুক্ত হয়ে চমক দিলেন আর অশ্বিন।

Ravichandran Ashwin

আমেরিকান গাম্বিতসের আসন্ন গ্লোবাল চেস লিগের প্রথম সিজনে থাকা অন্য পাঁচটি দলের বিরুদ্ধে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এপিএল অ্যাপোলোর নেতৃত্বাধীন এসজি স্পোর্টস, ইনসুরকোট স্পোর্টসের মালিকানাধীন গঙ্গা গ্র্যান্ড মাস্টার্স, মুম্বই মাস্টার্স, স্ক্রুওয়ালার নেতৃত্বাধীন ইউনিলাজার ভেঞ্চারস, পুনিত বালান গ্রুপের মালিকানাধীন পিবিজি আলাস্কান নাইটস এবং ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস এই দলগুলি প্রথম মরশুমে দল নামায়। এবার ৬৪ খোপেল খেলায় যুক্ত হল অশ্বিনের দলও।

প্রেস বিবৃতিতে রবিচন্দ্রন অশ্বিন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার পর বলেছেন, দাবা জগতে আমেরিকান গাম্বিতসের পরিচয় করিয়ে দিতে আমরা রোমাঞ্চিত। কৌশলগত উজ্জ্বলতা এবং অটল সংকল্পের মিশ্রণের সাথে, আমাদের দলের লক্ষ্য গেমটিকে নতুন করে সংজ্ঞায়িত করা। সহ-মালিক হিসাবে, আমি তাদের যাত্রা প্রত্যক্ষ করতে এবং তাদের সাফল্যে অবদান রাখতে উত্তেজিত।'

গ্লোবাল চেস লিগের সিইও সমীর পাঠক বলেছেন, দাবার প্রতি ব্যবসায়িক ব্যবসায়িক মহলের ব্যাপক অনুরাগ আছে। একজন খ্যাতিমান ক্রীড়াবিদ এবং দাবা প্রেমী হিসাবে অশ্বিনের পরিচয় আছে এবং ব্যবসায় ও চলচ্চিত্র শিল্পে ভেঙ্কট কে নারায়ণের নেতৃত্ব সুপরিচিত। এই সমস্ত কৃতি ব্যক্তিরা ফ্র্যাঞ্চাইজি মালিকানা লিগে নতুন দৃষ্টিভঙ্গি এবং গতিশীল বৃদ্ধি আনবে বলে আশা করা হচ্ছে। আমাদের দ্রুত বর্ধনশীল এবং উদ্ভাবনী গ্লোবাল চেস লিগের জন্য তাদের পেয়ে আমরা আনন্দিত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+