Ratan TATA: ক্রীড়া অনুরাগী রতন টাটা, ক্রিকেট থেকে ফুটবল, খেলাধুলার উন্নয়নে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা

ভারতের শিল্পক্ষেত্রে ঐতিহ্যশালী প্রতিষ্ঠান টাটা গ্রুপ। প্রাক স্বাধীনতা এবং স্বাধীন ভারতে শিল্পক্ষেত্রে উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠান। তবে টাটা গ্রুপের ভূমিকা শুধুমাত্র শিল্পক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। ক্রীড়াক্ষেত্রেও অবদানের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই সংস্থার। যা জামশেদজি টাটার সময় থেকেই শুরু হয়েছিল, যার উত্তরাধিকার সফলভাবেই বহন করেছেন রতন টাটাও।

১৯৯১ সালে জামশেদপুরে একটি বিশ্বমানের একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেন রতন টাটা। সেখানে তিরন্দাজি থেকে হকি খেলাধুলার প্রশিক্ষণের সুবিধা ছিল, ভারতীয় ফুটবলের গুরুকুল হিসেবে পরিচিত টাটা ফুটবল অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইনের কাজ করেছে। অনেক ভারতীয় ফুটবলার উঠে এসেছেন এই অ্যাকাডেমি থেকেই। চুনী গোস্বামী থেকে মহম্মদ হাবিব এই অ্যাকাডেমিতে ছিলেন কোচের ভূমিকায়।

Ratan TATA

টাটা ফুটবল অ্যাকাডেমির নিজস্ব দল ছিল, এছাড়াও বিভিন্ন ফুটবল দলকে স্পনসর করেছে টাটা। একটা সময় টাটা টি মোহনবাগান দলের স্বনসর ছিল। ফুটবলে অপরিসীম অবদানের জন্য কয়েক বছর আগে রতন টাটাকে ইস্টবঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মান প্রদান করা হয়।

টাটা গ্রুপের সঙ্গে ক্রিকেটের গভীর সংযোগ ছিল। একাধিক ক্রিকেট টুর্নামেন্টে প্রধান স্পনসরশিপ ছিল টাটা গ্রুপের। এই যাত্রা শুরু হয়েছিল মূলত রতন টাটার আমলে। ১৯৯৬ সালে টাইটান কাপের মূল স্পনসর ছিল টাটা গোষ্ঠী। ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই তিন দেশের ত্রিদেশীয় একদিনের টুর্নামেন্টটি একটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল, যেখানে সচিন তেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত বিজয়ী হয়েছিল।

১৯৯৯ এবং ২০০০ সালে গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ে ভারতীয় ক্রিকেট। সেই সময় ভারতীয় ক্রিকেটের একটা অন্ধকার অধ্যায় হিসেবেই পরিচিত। তবে সেই সময় প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করার স্বার্থে ভারতীয় ক্রিকেটের উপর থেকে স্বনসরশিপ তুলে নেন রতন টাটা।

যদিও কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটের পাশেও দাঁড়িয়েছে টাটা গ্রুপ। ২০২০ সালে ভারত চিন সম্পর্কের অবনতি হলে আইপিএল থেকে স্পনসরশিপ তুলে নেয় চিনা সংস্থা ভিভো। কঠিন সময় ফের একবার ভারতীয় ক্রিকেটে প্রবেশ করে টাটা গ্রুপ। তারা সেই সময় আইপিএলকে স্বনসর করে। রেকর্ড পরিমাণ অর্থ দেয় এই লিগের জন্য। এমনকি মহিলাদের প্রিমিয়ার লিগে চালু করার ক্ষেত্রেও মূল স্পনসর হয় টাটাই।

প্রথম ভারতীয় ফর্মুলা ওয়ান চালক নারায়ণ কার্তিকেয়ানকে স্পনসর করার জন্য রতন টাটা উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। খেলাধুলার প্রতি প্রয়াত রতন টাটার ছিল গভীর অনুরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+