চোটের কারণে নেই নীরজ চোপড়া, কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন এই তারকা

চোটের কারণে নেই নীরজ চোপড়া, কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা কে বহন করবেন, জানাল আইওসি

উরুর চোটের কারণে কমনওয়েলথ গেমসের দুই দিন আগে ছিটকে গিয়েছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জেতা নীরজ চোপড়াই কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক হবেন তা শোনা যাচ্ছিল। এই সম্ভাবনা আরও বড় হয় যখন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন তিনি। কিন্তু বিশ্ব দরবারে দেশকে সেরা আসন এনে দেওয়ার লক্ষ্যে চোট পেয়ে নীরজ ছিটকে যাওয়ায় কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক হিসেবে পিভি সিন্ধুর নাম ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল (আইওএ)।

চোটের কারণে নেই নীরজ চোপড়া, কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন এই তারকা

পাতাকা বাহকের দৌড়ে নীরজের সঙ্গে ছিলেন পিভি সিন্ধু। সোনা না জিতলেও দু'বার অলিম্পিকে পদক জয়ী সাটলার সিন্ধু। এই বারই প্রথম নয়, ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও ভারতের পতাকা বাহক ছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে ওই সংস্করণে মহিলাদের সিঙ্গলসে রূপো জিতেছিলেন তিনি। এই বছর সিন্ধু চাইবেন নিজের পদক তালিকায় কমনওয়েলথ গেমসে সোনা যোগ করতে।

আইওএ-এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, "ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন খুশির সঙ্গে জানাচ্ছে সালটার পিভি সিন্ধু ভারতের পতাকা বাহকের দায়িত্ব পালন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে।" পিভি সিন্ধু ছাড়াও ভারতীয় পতাকাকে কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাহক হওয়ার দাবিদার ছিলেন মীরাবাঈ চানু এবং লাভলিনা বরগোহাঁই। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। সম্প্রতি সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই বছরের শুরুর দিতে সৈয়দ মোদী আন্তর্জাতিক এবং সুইস ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। বার্মিহ্যাম কমনওয়েলথ গেমসে সিন্ধু কোর্টে নামবেন ৩ অগস্ট। বার্মিংহ্যামে আলেক্সজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+