ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম ম্য়াচে পিভি সিন্ধুর হার

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম ম্য়াচে পিভি সিন্ধুর হার

আবারও সেই একানে ইয়ামাগুছির কাছেই হেরে বসলেন ভারতের বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্রুপ এ-র প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্টে নিজের জন্য এগোনোর রাস্তা কঠিন করে ফেললেন হায়দরাবাদি। এই অবস্থায় খেতাব কীভাবে ধরে রাখবেন তিনি, তা নিয়ে চিন্তায় দেশের ক্রীড়া মহল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিন্ধু

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিন্ধু

এক বছর আগে চিনের গুয়ানজৌ-তেই বসেছিল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের আসর। সেবার রথি-মহারথিদের হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে ২১-১৯, ২১-১৭ গেমে হারান হায়দরাবাদি।

খেতাব ধরে রাখতে মরিয়া সিন্ধু

খেতাব ধরে রাখতে মরিয়া সিন্ধু

চলতি বছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতেন পিভি সিন্ধু। যদিও এরপর থেকে হায়দরাবাদি শাটলারের পারফরম্যান্স ক্রমে নিম্নমুখী। প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে সিন্ধু তাঁর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর।

শুরুটা ভালোই হয়

শুরুটা ভালোই হয়

চিনের গুয়ানজৌ-তে শুরু হওয়া এ বছরের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্রুপ এ-র প্রথম ম্য়াচে তাঁর বরাবরের গাঁট, জাপানের একানে ইয়ামাগুছির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় শাটলার। ম্যাচে শুরুটা দুর্দান্তভাবে করেন পিভি সিন্ধু। প্রথম গেম ২১-১৮ পয়েন্টে জেতেন তিনি।

দ্বিতীয় ও তৃতীয় গেম

দ্বিতীয় ও তৃতীয় গেম

দ্বিতীয় গেমেই ম্যাচে ফিরে আসেন অভিজ্ঞ ইয়ামাগুছি। তাঁকে বেশ ভালো লড়াই দেন পিভি সিন্ধুও। এই গেম ২১-১৮ পয়েন্টে জিতে নেন জাপানি শাটলার। তৃতীয় গেমও ২১-৮ পয়েন্টে জিতে ম্য়াচ পকেটে নেন একানে ইয়ামাগুছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+