Paris Olympics: দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয়, প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু
ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের ম্যাচে পিভি সিন্ধুর মুখোমুখি হয়েছিলেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার। এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করেন ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত ২১-৫, ২১-১০ ফলে ম্যাচ জিতে নিলেন সিন্ধু। অলিম্পিক্সের মহিলাদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।
প্রথম গেমের শুরু থেকেই ম্যাচে আধিপত্য নিয়ে খেলতে শুরু করেন ভারতীয় শাটলার। প্রথম গেমে শুরুতে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিচ্ছিলেন না সিন্ধু। শুরুতেই ৮-০ ফলে এগিয়ে যান সিন্ধু। এমনকি একটা সময় ১৬-২ স্কোর ছিল এই গেমে। শেষ পর্যন্ত প্রথম গেমে ৫ বার সিন্ধুকে পরাস্ত করতে পারেন এস্তোনিয়ার প্রতিপক্ষ।

সিন্ধু এই ম্যাচে শক্তিশালীভাবে শুরু করেন, প্রথম তিনটি পয়েন্ট জিতে এবং দ্রুত একটি প্রাথমিক পর্যায়েই লিড নিয়ে নেন। নিজের ভুলেই নিজের ভুলেই প্রতিপক্ষকে কয়েকটি পয়েন্ট উপহার দেন, তবে সিন্ধু খেলায় নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। সিন্ধু সংক্ষিপ্তভাবে একটি পয়েন্ট হারালেও কিন্তু শীঘ্রই ক্রস-কোর্ট ড্রাইভের মাধ্যমে ১৩-পয়েন্ট লিড নিশ্চিত করে তার গতি ফিরে পান। সিন্ধু আধিপত্য বজায় রেখেছিল, একটা সময় স্কোর ছিল সিন্ধুর পক্ষে ১৮-৩। শেষ পর্যন্ত, সিন্ধু গেম পয়েন্টে পৌঁছে যান এবং ২১-৫ ফলে ম্যাচ জিতে যান।
তবে দ্বিতীয় গেমের শুরু থেকে কিন্তু এস্তোনিয়ার প্রতিপক্ষ বেশ কড়া চ্যালেঞ্জ করতে থাকেন সিন্ধুকে। একটা সময় ফল ছিল ৬-৪। সেখান থেকে দ্বিতীয় গেমের বিরতিতে ফল থাকে সিন্ধুর পক্ষে ১১-৬। বিরতির পর আরও আগ্রাসী হয়ে উঠেন সিন্ধু। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত ২১-১০ ফলে দ্বিতীয় গেম জিতে যান সিন্ধু।
পর পর দুই ম্যাচ জিতে অলিম্পিক্সের মহিলাদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধুরিও এবং টোকিও গেমসে পদকের পোডিয়ামে উঠেছিলেন। রুপো এবং ব্রোঞ্জ জেতা হয়ে গিয়েছে। এবার পিভি সিন্ধুকে নিয়ে রয়েছে সোনার প্রত্যাশা। প্যারিস অলিম্পিক্সে যে কয়েকজন প্রতিযোগীকে নিয়ে পাহাড় প্রমাণ প্রত্যাশা রয়েছে তাদের মধ্যে অন্যতম পিভি সিন্ধু। এবার পদকের হ্যাটট্রিকের লক্ষ্যেই প্যারিসে এসেছেন সিন্ধু। এবার শুউর নক আউটের পরীক্ষা।
প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের প্রথম ম্যাচে মলদ্বীপের ফাতিমা নাবাহ আব্দুল রেজ্জাকের বিরুদ্ধে ২১-৯, ২১-৬ ফলে জয় পেলেন পিভি সিন্ধু।ম্যাচ জিততে ৩০ মিনিটেরও কম সময় নেন সিন্ধু।












Click it and Unblock the Notifications