পিভি সিন্ধু জিতলেন সৈয়দ মোদীর মহিলা সিঙ্গলস খেতাব, করোনা হানায় বাতিল পুরুষদের ফাইনাল!

সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন পিভি সিন্ধু। লখনউয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে আজ তিনি হারালেন মালবিকা বাঁসোড়কে। পুরুষদের সিঙ্গলস ফাইনাল ম্যাচটি এদিন অনুষ্ঠিত হয়নি একজন ফাইনালিস্ট করোনা আক্রান্ত হওয়ায় এবং অপর ফাইনালিস্ট করোনা আক্রান্তের সংস্পর্শে আসার জেরে নাম প্রত্যাহার করায়। মিক্সড ডাবলস খেতাব দখলে নিয়েছে ভারতের ঈশান ভাটনাগর ও তানিশা ক্রাস্টোর জুটি।

পিভি সিন্ধু জিতলেন সৈয়দ মোদীর মহিলা সিঙ্গলস খেতাব, করোনা হানায় বাতিল পুরুষদের ফাইনাল!

ইন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে ছিটকে দিয়ে চমক দেখিয়েছিলেন মালবিকা বাঁসোড়। তিন গেমের লড়াই জিতে তিনি সৈয়দ মোদী ইন্টারন্যাশনালের ফাইনালে ওঠেন। কিন্তু এদিন তাঁকে সহজেই হারিয়ে দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের তারকা শাটলার সিন্ধু। ৩৫ মিনিটের মধ্যেই তিনি চ্যাম্পিয়ন হলেন ২১-১৩, ২১-১৬ ব্যবধানে জয়লাভ করে। প্রথম থেকেই দাপট বজায় রেখেছিলেন তিনি। ইন্ডিয়া ওপেনে হতাশ হলেও চলতি বছরের প্রথম খেতাব সিন্ধু জিতলেন শীর্ষবাছাই হিসেবেই।

সিন্ধু মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেও পুরুষদের চ্যাম্পিয়ন কে হবেন তা বলা যাচ্ছে না। করোনা সংক্রমণের জেরে পুরুষদের সিঙ্গলস ফাইনাল এদিন আয়োজন করা যায়নি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এই ফাইনালকে নো ম্যাচ বলে আপাতত চিহ্নিত করেছে। আর্নড মার্কলে ও লুকাস ক্লেয়ারবাউটের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। বিডব্লুএফ জানিয়েছে, একজন ফাইনালিস্ট করোনা আক্রান্ত বলে ফাইনাল ম্যাচটি এদিন হয়নি। জানা গিয়েছে, অপর ফাইনালিস্ট করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। এই পরিস্থিতিতে কাকে বিজয়ী ঘোষণা করা হবে, বিশ্ব ক্রমতালিকার পয়েন্ট বা প্রাইজমানি কীভাবে বন্টন করা হবে এ সব নিয়ে সিদ্ধান্ত পরে নেবে বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থা।

ভারতের ঝুলিতে এসেছে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস খেতাবটিও। বাবু বানারসী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঈশান ভাটনাগর ও তানিশা ক্রাস্টোর জুটি ২৯ মিনিটের লড়াইয়ে হারিয়েছে ভারতেরই টি হেমা নগেন্দ্র ও শ্রীবেদ্যর জুটিকে। খেলার ফল ২১-১৬, ২১-১২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+