সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু, শেষ চারে পৌঁছলেন শ্রীকান্তও
সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ভারতীয় শাটলার। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় হাসিল করেছেন ভারতের কিদাম্বী শ্রীকান্তও।
সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ভারতীয় শাটলার। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় হাসিল করেছেন ভারতের কিদাম্বী শ্রীকান্তও। ইভেন্টে দুই তারকার কাছ থেকে পদক আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। প্রথম গেমে ২১-১৬ পয়েন্টের অনায়াস জয় পান ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। দ্বিতীয় গেমে থাইল্যান্ডের শাটলারের সঙ্গে সিন্ধুর তুল্যমূল্য লড়াই হয়। শেষ হাসি হাসেন ভারতীয় তারকা। ২৩-২১ পয়েন্টে ওই গেম এবং ম্যাচ জিতে নেন পিভি সিন্ধু।
সুইস ওপেনের পুরুষদের বিভাগের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের কান্টাফন ওয়াংছারোয়েনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের কিদাম্বী শ্রীকান্ত। প্রথম গেমে দুই শাটলারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ ২১-১৯ পয়েন্টে গেম জেতেন হায়দরাবাদি। দ্বিতীয় গেমের রাশ থাকে শ্রীকান্তের হাতে। ২১-১৫ পয়েন্টের দাপুটে জয় পায় ভারতের অভিজ্ঞ শাটলার।
সুইস ওপেনে সিন্ধু এবং শ্রীকান্তের দুর্দান্ত পারফরম্যান্স দেখে একদিকে যেমন মুগ্ধ হচ্ছেন ভারতের ক্রীড়া প্রেমীরা, অন্যদিকে দেশের বাকি শাটলারদের হতশ্রী দশায় চোখ টাটিয়েছে টেনিস মহলের। ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও অশ্বিনী পুনাপ্পার মিক্সড ডবলস জুটি। মালেশিয়ার চান কিয়ান মেং ও লাই পেই জিং জুটির কাছে ১৭-২১, ২১-১৬ ও ১৮-২১ গেমে হেরে যান ভারতীয় শাটলাররা। অন্যদিকে সুইস ওপেন ৩০০ ইভেন্টের সিঙ্গলসে হেরে গিয়েছেন ভারতের অজয় জয়রাম। থাইল্যান্ডের শাটলারের কাছে ২১-৯, ২১-৬ গেমের লজ্জাজনক হার হজম করতে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে।












Click it and Unblock the Notifications