Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিয়ানদের জন্য নিজে হাতে রাধঁছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, মেনুতে কী আছে জেনে নিন

অলিম্পিয়ানদের জন্য নিজে হাতে রান্না করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

টোকিও অলিম্পিকে দেশকে গর্বিত করা পাঞ্জাবের অ্যাথলিট সংখ্যা নেহাতই কম নয়। রাজ্যের পদকজয়ী অ্যাথলিটদের ইতিমধ্যেই আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানিয়েছে পাঞ্জাব সরকার। মনপ্রীত সিংদের সরকারি চাকরিরও অফার দেওয়া হয়েছে। আর সে সময়ই রাজ্যের কৃতী অ্যাথলিটদের নিজে রান্না করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তা পূরণ করতে চলেছেন তিনি।

টোকিও অলিম্পিয়ানদের জন্য নিজে হাতে রাধঁছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, মেনুতে কী আছে জেনে নিন

প্রতিশ্রুতি পুরণ করতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করা রাজ্যের অ্যাথলিটদের Patiala Cuisine-র মদতে নিজের হাতের রান্না খাওয়াতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আজ মোহালিতে নিজের মহিন্দর বাগ ফার্ম হাউসে মনপ্রীত সিংদের আমন্ত্রণ জানিয়েছেন অমরিন্দর। রাতে নিজের হতে ভেড়ার মাংস, জরদা রাইস ও পোলাও রান্না করে অ্যাথলিটদের পরিবেশন করবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রত্যেকের সঙ্গে তিনি আড্ডায় মাতবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

বুধবারের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে ইতিহাস রচনা করা নীরজ চোপড়াকে। থাকবেন ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্যরাও। পদকজয়ী ছাড়াও গেমসে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া প্রায় ২০ থেকে ২৫ জন অ্যাথলিটকে এদিনের নৈশ্যভোজে দেখা যাবে বলে জানানো হয়েছে। টোকিও অলিম্পিকে মহিলাদের ডিসকাস থ্রোর ফাইনাল পৌঁছনো পাঞ্জাবের কমলপ্রীত কৌরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আজ ওই অ্যাথলিটের সঙ্গে মুখোমুখি কথাও সারবেন পাঞ্জাবের প্রশাসনিক প্রধান। বাকি সব অ্যাথলিটদের সঙ্গেও পরিচিত হবেন ক্যাপ্টেন অমরিন্দর। প্রস্তুতি প্রায় শেষ। পাঞ্জাব মুখ্যমন্ত্রীর খুন্তি নাড়ানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটাকে ছবিটি পোস্ট করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মিডিয়া অ্যাডভাইজার রবীন ঠুকরাল।

সবের মধ্যে নীরজ চোপড়াই যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হয়েছিলেন নীরজ চোপড়া। সোনা জিতে দেশের মুখ তিনি উজ্জ্বল করেছিলেন। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া। একই সঙ্গে ১২১ বছর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ইভেন্টের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জিততে সক্ষম হয় ভারত। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন শুটার অভিনব বিন্দ্রা। নীরজের হাত ধরে ১৩ বছর পর ফের একই রকম সফলতার স্বাদ পেল দেশ। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৬৫ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। যার পরবর্তী লক্ষ্য ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে সোনা জিততে চান নীরজ চোপড়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+