ইউপি যোদ্ধার বিরুদ্ধে জিতলেও লিগ টেবলে খুব বেশি অবস্থানের পরিবর্তন হল না পুনেরি পালটনের
ইউপি যোদ্ধার বিরুদ্ধে জিততেও লিগ টেবলে খুব বেশি অবস্থানের পরিবর্তন হল না পুনেরি পালটনের
প্রো কবাডি লিগ ২০২১-২১ মরসুমের ৭৯ নম্বর ম্যাচে ইউপি যোদ্ধাকে হারাল পুনেরি পালটন। পুনের ফ্রাঞ্চইজি দলটির পক্ষে খেলার ফলাফল ৪৪-৩৮। ইউপি যোদ্ধার হারের ফলে বিফলে গেল রেডার সুরেন্দর গিলের দুরন্ত পারফরম্যান্স।

এই ম্যাচে গিল একাই ১৬ পয়েন্ট সংগ্রহ করেছেন ইউপি যোদ্ধার হয়ে। ১৫টি টাচ পয়েন্ট এবং ১টি বোনাস পয়েন্ট অর্জন করেছেন তিনি। কিন্তু যোদ্ধার ডিফেন্ডারদের দক্ষতার অভাবে ম্যাচে সাফল্য আসেনি ইউপি'র ফ্রাঞ্চাইজি দলটির।
অপর দিকে, এই ম্যাচে পুনেরি পালটনের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই রেডার। মোহিত গায়াত এবং আসলাম ইনামদারের যুগলবন্দির উপর ভর করে এই ম্যাচ থেকে জয় নিশ্চিত করে পুনেরি পালটন। মোহিত একাই এনে দেন ১৪ পয়েন্ট। ১২ পয়েন্ট সংগ্রহ করেন আসলাম।
ম্যাচের সেরা রেডার নির্বাচিত হয়েছেন পুনেরি পালটনের মোহিত গোয়াত। ম্যাচের সেরা ডিফেন্ডারের শিরোপা অর্জন করেছেন পুনেরি পালটনের অবিনেশ নাদারাজন। এই ডিফেন্ডার চার ট্যাকেল পয়েন্ট দিয়েছেন দলকে। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ এবং মোমেন্ট অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেছেন আসলাম ইনামদার। এই ম্যাচে জিতেও ইউপি যোদ্ধাকে টপকাতে পারল না পুনেরি পালটন। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের অষ্টম স্থানে রয়েছে তারা। এক ধাপ উপরে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইউপি যোদ্ধা। শনিবার পাটনা পাইরেটসের মুখোমুখি হবে তামিল থালাইভাস। এই দুই দলের কাছেই আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচের ফলাফলের উপর লিগ টেবলের অনেক কিছু নির্ভর করবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications