Pullela Gopichand Exclusive: প্যারিসেও পোডিয়ামে উঠবেন সিন্ধু! মেয়ের পাফরম্যান্স নিয়ে কী বলছেন ‘কোচ’ গোপীচাঁদ?

কলকাতায় ঝটিকা সফরে পুলেল্লা গোপীচাঁদ। আগামী ৭ ও ৮ মার্চ একটি ক্রীড়া ওয়েবসাইটের উদ্যোগে কলকাতায় একটি স্পোর্টস কনক্লেভ আয়োজিত হবে। তারই সাংবাদিক সম্মেলনে কলকাতা সফরে এসেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ। সোমবার কলকাতা থেকেই প্যারিসের বিমান ধরবেন গোপীচাঁদ।

গোপীচাঁদ একদিকে যেমন সাইনা, সিন্ধুদের মতো অলিম্পিক পদকজয়ীদের তৈরি করেছেন তেমনই পিতার কোচিংয়েই ভারতীয় ব্যাডমিন্টনে নতুন নক্ষত্র হয়ে উঠছেন গায়েত্রী গোপীচাঁদও। পিতা নাকি কোচ কোন ভূমিকাটা বেশি চ্যালেঞ্জের ? ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি হয়ে গোপীর উত্তর, "আমার প্রত্যেক ছাত্রীই আমার কাছে মেয়ে। বাবা এবং কোচ দুটি ভূমিকা আমার কাছে ভিন্ন। আমি খুব খুশি ওর পারফরম্যান্স নিয়ে। তবে ওকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে।"

Pullela Gopichand

সম্প্রতি দারুন পারফরম্যান্স করছে ভারতীয় ব্যাডমিন্টন দল। এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সিন্ধু গায়েত্রীরা। পর পর দুই বার অলিম্পিকে পদক জিতেছেন সিন্ধু । প্যারিসে তৃতীয়বার কি পোডিয়ামে উঠা সম্ভব সিন্ধুর। এর উত্তরে গোপী বলেন, সিন্ধুর বয়সটা একটা ফ্যাক্টর। তবে অলিম্পিকের আগে বেশ কয়েকটা বড় ইভেন্ট বাকি আছে। সেগুলোয় কেমন পারফরম্যান্স করে সেটা দেখতে হবে। তবে নিশ্চই ওর পক্ষে জেতা সম্ভব প্যারিসে পদক জয় করা। "

সিন্ধু পরবর্তী কে হতে পারেন ভারতীয় ব্যাডমিন্টনের মুখ? গোপীর কথায়, "তরুণদের মধ্যে অনেকেই ভালো খেলেছে। এদের মধ্যর সত্তিক ও চিরাগের আগামী দিনে বড় সম্ভবনা আছে। একই সঙ্গে লক্ষ সেনও আছেন । "

বাংলায় ব্যাডমিন্টনের প্রসঙ্গে গোপীচাঁজ বলেন, ' বিকাশ বিগত কয়েক বছরে অনেকটাই হয়েছে বাংলার ব্যাডমিন্টনের অগ্রগতি হয়েছে সীমিত পরিকাঠামোর মধ্যেও। ঋতুপর্ণা দাসের মতো শাটলাররা উঠে এসেছেন এবং জাতীয় স্তরে ভালো পারফরম্যান্স করছেন। আমিও বাংলাতে একটি অ্যাকাডেমিতে কোচিং করাই, আগামী দিনে বাংলার ভালোএই সম্ভাবনা আছে।'

আগামী কয়েক মাস পরই অলিম্পিক। এবার যে অলিম্পিকে পদকের সম্ভাবনা বাড়বে তা জানাতে ভুল করলেন গোপীচাঁদ। তাঁর কথায়, 'আমি অমুমানের ভিত্তিতে পদকের সংখ্যা বলতে পারি না। তবে গত অলিম্পিকের তুলনায় এবার পদকের সংখ্যা আরও বাড়বে।'

দেশের ক্রীড়া সংস্কৃতিও যে বদলে যাচ্ছে সেই কথাও কলকাতায় উল্লেখ করলেন গোপী। তাঁর বক্তব্য, 'দেশের ক্রীড়া সংস্কৃতিতে বদল আসছে। নরেন্দ্র মোদী প্রধামন্ত্রী হওয়ার পর আমি তার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি চাইছেন খেলাধুলার সামগ্রিক উন্নয়ন। অলিম্পিক এশিয়াডে ভারতের পারফরম্যান্স সেটাই ইঙ্গিত দেয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+