দিল্লির পর উত্তরপ্রদেশ, বড় কর্মসূচির ঘোষণা আন্দোলনকারী কুস্তিগীরদের

রাজধানীর গণ্ডি ছাড়িয়ে নিজেদের আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছেন কুস্তিগীররা। সাক্ষী মালিক বজরং পুনিয়াদের আন্দোলনে শরীক হয়েছে কিষান মোর্চাও। এবার ব্রিজ ভূষণ শরণ সিংয়ের রাজ্যেই বড় সড় কর্মসূচি নিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার মুজফরনগরের সাউরাম শহরে জনসভা করার সিদ্ধান্ত ঘোষণা করলেন আন্দোলনকারীরা।

ভারতীয় কিষান মোর্চার নেতা নরেশ টিকায়েত ঘোষণা করেছেন কুস্তিগীরদের আন্দোলনকে এবার সর্বভারতীয় রূপ দেওয়া হবে। তারই প্রথম কর্মসূচি হিসাবে বৃহস্পতিবার সাউরামে মহাপঞ্চায়েত করা হবে। সেইসঙ্গে একটি সভাও অনুষ্ঠিত হবে। এই সভায় বক্তব্য রাখবেন দেশের তারকা কুস্তিগীররা।

১

মঙ্গলবার সকাল থেকেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সরকারের কাছ থেকে কোনও রকম সহযোগিতা না পেয়ে গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী-বজরংরা। সেই মতোই বিকেলের পরই হরিদ্বারে চলে যান কুস্তিগীররা।

শেষ পর্যন্ত আসরে নামেন কিষান মোর্চা। মঙ্গলবার কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কৃষক আন্দোলনের নেতা নরেশ টিকায়েত। তারপরেই এই সিদ্ধান্ত নেন সাক্ষীরা। এমনকি, তাঁদের সমস্ত পদক আপাতত নিজের কাছেই রেখেছেন কৃষক নেতা।

২

শেষ পর্যন্ত আগামী পাঁচ দিন তাঁরা সরকারকে সময় দিয়েছেন।এরমধ্যে গ্রেফতার করতে হবে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ গ্রহণ ‌না করলে বড় আকারে যে আন্দোলন হবে তাও জানানো হয় কুস্তিগীরদের পক্ষ থেকে। যদিও গঙ্গায় পদক ভাসানো নিয়ে কুস্তিগীরদের কটাক্ষ করতে ছাড়েননি ব্রিজ ভূষণ শরণ সিং।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বলেছেন, 'কুস্তিগিররা গঙ্গায় তাঁদের পদক বিসর্জন দিতে গিয়েছিলেন। কিন্তু গঙ্গাজিকে না দিয়ে তা তাঁরা দিয়ে দিলেন টিকাইতকে (নরেশ)। এটাই ওদের সিদ্ধান্ত। এখানে আমরা কী করতে পারি?'

৩

এদিকে রবিবার যন্তর মন্তরে কুস্তিগিরদের সঙ্গে হওয়া আচরণের ফলে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থার তোপের মুখে পড়েছে ভারত। মঙ্গরবার রাতে পেশ করা এক বিবৃতিতে যন্তর মন্তরে যেভাবে কুস্তিগিরদের হেনস্তা করা হয়েছে, তার তীব্র নিন্দা করছে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা। প্রয়োজন পড়লে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

একটি বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে কুস্তিগিরদের মারধর করে আটক করা হয়েছে, তাদের প্রতিবাদ স্থল থেকে উচ্ছেদ করেছেন প্রশাসনিক আধিকারিকরা, তা অত্যন্ত নিন্দনীয়। কয়েকদিনের মধ্যেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে আসবেন সংস্থার প্রতিনিধিরা। এমনকি নির্বাসনে হুঁশিয়ারিও ভারতীয় ফেডারেশনকে দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+