প্রো কবাডিতে পাটনা পাইরেটসের কাছে পরাস্ত গুজরাত জায়ান্টস, তেলুগু টাইটান্সকে হারাল ইউপি যোদ্ধাস
প্রো কবাডিতে পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে আজ জয় পেল পাটনা পাইরেটস ও ইউপি যোদ্ধাস। পাটনা পাইরেটস হারিয়েছে গুজরাত জায়ান্টসকে। অপর ম্যাচে তেলুগু টাইটান্স বড় ব্যবধানে পরাস্ত হয়েছে ইউপি যোদ্ধাসের কাছে। পাটনা যেমন টানা দুটি ম্যাচ জিতল, তেমনই আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল ইউপি যোদ্ধাস।

(ফাইল ছবি)
এদিনের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৩৪-২৮ ব্যবধানে হারিয়ে দিয়েছে পাটনা পাইরেটস। পাটনার রেইডার সচিন ১৩ ও অলরাউন্ডার রোহিত গুলিয়া সাত পয়েন্ট আদায় করেন। গুজরাতের অলরাউন্ডার প্রতীক ধাইয়া ১১ ও রেইডার মহেন্দ্র রাজপুত ৯ পয়েন্ট সংগ্রহ করেন।
ইউপি যোদ্ধাস ৪৩-২৪ ব্যবধানে পরাস্ত করেছে তেলুগু টাইটান্সকে। ইউপি যোদ্ধাসের রেইডার সুরেন্দর গিল ১৩ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার প্রদীপ নারওয়াল নিশ্চিত করেন ৯ পয়েন্ট। তেলুগু টাইটান্সের ডিফেন্ডার মোহিত পাহাল ও আদর্শ টি ৫ পয়েন্ট করে আদায় করেছেন।
ইউপি যোদ্ধাস ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গুজরাত জায়ান্টসের অবস্থান সাতে। পাটনা পাইরেটসের ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট। পাটনা রয়েছে অষ্টম স্থানে। ৯ ম্যাচের মধ্যে ৮টিতে হেরে ৭ পয়েন্ট নিয়ে সকলের নীচে অর্থাৎ দ্বাদশ স্থানে রয়েছে তেলুগু টাইটান্স। কাল পুনেরি পল্টন খেলবে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে। অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সের সামনে বেঙ্গালুরু বুলস।












Click it and Unblock the Notifications