Pro Kabaddi League: লিগের শীর্ষে হরিয়ানা স্টিলার্স, গুজরাতের বিরুদ্ধে সহজ জয় পাটনার
রবিবার থেকে শুরু হয়েছে প্রো কবাডি লিগের দ্বিতীয় পর্বের খেলা। হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামের পর দ্বিতীয় পর্বের খেলাগুলি শুরু হয়েছে নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে।
সপ্তাহের শুরুর দিনেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউ মুম্বা এবং হরিয়ানা স্টিলার্স, দ্বিতীয় ম্যাচে গুজরাত জায়ান্টস খেলেত নেমেছিল পাটনা পাইরেটসের বিরুদ্ধে। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমে আসা যাক ইউ মুম্বা বনাম হরিয়ানা স্টিলার্স ম্যাচের কথায়। এই ম্যাচে হরিয়ানা স্টিলার্স ইউ মুম্বাকে হারাল ৪৮-৩৯ ফলাফলে। ৯ পয়েন্টের ব্যবধান রেখেই জয় হাসিল করল হরিয়ানার দলটি । হরিয়ানা স্টিলার্স দলের হয়ে বিশাল তাতে এবং শিবম পাতারে সবথেকে বেশি ১১ পয়েন্ট সংগ্রহ করেন। মহম্মদ রেজা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (১০) সংগ্রহ করেন।
অন্যদিকে প্রথম থেকেই লড়াই করলেও সময় এত এগোতে থাকে ততই পিছিয়ে পড়ে ইউ মুম্বা। রবিবার ইউপি যোদ্ধাসকে হারালেও সোমবার তাদের হারের মুখ দেখতে হল। ইউ মুম্বা দলকে একাই টেনে নিয়ে যেতে থাকেন অজিত চাভান। তিনি দলের হয়ে একাই ১৮ পয়েন্ট সংগ্রহ করেন। এই ম্যাচ জয়ের ফলে ৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে এল হরিয়ানা দল। ৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পুনেরি পল্টন।অন্যদিকে, ৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউ মুম্বা।
অন্য ম্যাচে পাটনা পাইরেটস গুজরাত দলের বিরুদ্ধে জিতল ৪-২৭ ফলাফলে। পাটনা দলের হয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন অয়ন। অন্যদিকে গুজরাত দলের হয়ে প্রতীক দাহিয়া এবং গুমান সিং ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন। ৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে পাটনা দল। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে গুজরাত। এবার লিগের শুরু থেকেই হতাশা জনক ফল করছে গুজরাত দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications