Pro Kabaddi League: ফাইনালে পাটনা পাইরেটসের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স, কবাডিতে ভারতসেরা হরিয়ানা স্টিলার্স

জমজমাট প্রো কবাডি লিগের ১১তম সংস্করণে চ্যাম্পিয়ন হল হরিয়ানা স্টিলার্স। । রবিবার পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে মেগা ফাইনালে হরিয়ানা স্টিলার্স মুখোমুখি হয়েছিল পাটনা পাইরেটসের। মেগা ফাইনালে দাপুটে পারফরম্যান্স করে ৩২-২৩ ফলে জয় হাসিল করল হরিয়ানার দলটি।

এবারের লিগের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে হরিয়ানা স্টিলার্স। লিগ তালিকায় তারা ছিল ১ নম্বরে। সেমিফাইনালে ইউপি যোদ্ধাস দলের বিরুদ্ধে ২৫-২৮ পয়েন্টে জিতে ফাইনালে স্থান নিশ্চিত করে হরিয়ানা। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল হরিয়ানা স্টিলার্স দল।

ফাইনালে পাটনা পাইরেটসের দলের বিরুদ্ধে খাতায় কলমে কিছুটা এগিয়ে ছিল হরিয়ানা স্টিলার্স দল। কিন্তু ম্যাচের শুরু থেকেই পাটনা পাইরেটসও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে হরিয়ানা দলের বিরুদ্ধে। যখনও হরিয়ানা লিড নিয়েছে তখনই সমতা ফিরিয়েছে পাটনা পাইরেটসও। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হরিয়ানা দল।

হরিয়ানা দলের জয়ের অন্যতম নায়ক শিবম পাতারে । তিনি ফাইনাল ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করেন। গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্সের পর ফাইনালেও তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। মহম্মদ রেজা দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন। বিনয় ছয় পয়েন্ট পান। পাটনা দলের হয়ে গুরদীপ সর্বোচ্চ ৬ পয়েন্ট সংগ্রহ করেন।

শেষবারও ফাইনালে উঠেছিল হরিয়ানা স্টিলার্স কিন্তু পুণেরি পল্টনের কাছে খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকে। এবার সেই স্বপ্ন পূরণ হল। চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দল আবেগে ভেসে গেল। উচ্ছাসে মাতোয়ারা হরিয়ানা স্টিলার্স শিবির।

জয়ের পর হরিয়ানা স্টিলার্স দলের কোচ বলেন, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম এবার আমরা দ্বিতীয় হয়ে শেষ করব না। আমাদের লক্ষ্য হবে ট্রফি জয়। আজ সেই দিন এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+