Pro Kabaddi League: জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়রজ, ইউ মুম্বাকে হারাল পুনেরি পল্টন
জমজমাট প্রো কবাডি লিগ। রবিবারও ছিল দুটি ম্যাচ। প্রো কবাডি লিগে জয় পেল বেঙ্গল ওয়ারিয়রজ। হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে দিল বাংলার দল। অন্যম্যাচে পুনেরি পল্টন হারাল ইউ মুম্বাকে। দুই ম্যাচে ফলাফল তুলে ধরা হল এই প্রতিবেদনে।
গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে বেঙ্গল ওয়ারিয়রজ মুখোমুখি হয়েছিল হরিয়ানার দলের। গত ম্যাচে পুনেরি পল্টন সঙ্গে ফলাফল ছিল ৩২-৩২। টানা দ্বিতীয় ম্যাচ টাই করে রবিবার হরিয়ানার দলেল বিরুদ্ধে খেলতে নামে বেঙ্গল ওয়ারিয়রজ। টান টান লড়াই শেষে বেঙ্গল ওয়ারিয়রজ জিতল ৪০-৩৮ ফলাফলে।

ম্যাচ ক্রমশই টান টান হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ২ পয়েন্টের লিড নিয়ে জয় হাসিল করে বেঙ্গল ওয়ারিয়রজ।এই ম্যাচে জিতে ৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে চার নম্বরে অবস্থান করছে বেঙ্গল ওয়ারিয়রজ। অন্যদিকে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে হরিয়ানার দলটি।
দিনের প্রথম ম্যাচে পুনেরি পল্টন মুখোমুখি হয়েছিল ইউ মুম্বা দলের। এই ম্যাচে ৩৫-২৮ ফলাফলে জয় পেল পুনেরি পল্টন দল। পুনে দলের হয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন আসলাম ইমানদার। মোহিত দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৯) সংগ্রহ করেন। অন্যদিকে ইউ মুম্বা দলের হয়ে সর্বোচ্চ পয়েন্ট (৯) সংগ্রহ করেন অজি্ত চাভান। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৬) সংগ্রহ করেন মনজিৎ। এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পুনেরি পল্টন। ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ইউ মুম্বা।












Click it and Unblock the Notifications