প্রো কবাডি লিগের ট্রিপল পাঙ্গায় দুটি ম্যাচ টাই, হরিয়ানার কাছে হারল বাংলা

প্রো কবাডি লিগের সিজন ৯-এর দ্বিতীয় দিনেও ছিল ট্রিপল পাঙ্গা। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে দুটি ম্যাচ টাই হয়ে গিয়েছে। এদিনের শেষ ম্যাচে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্সকে। খেলার ফল ৪১-৩৩। কাল অর্থাৎ রবিবারও রয়েছে ট্রিপল পাঙ্গা।

প্রো কবাডি লিগে নিজেদের প্রথম ম্যাচে হার বেঙ্গল ওয়ারিয়র্সের

আজকের প্রথম দুটি ম্যাচই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পাটনা পাইরেটস বনাম পুনেরি পল্টনের খেলার ফল ৩৪-৩৪। এর পরের ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস ও তামিল থালাইভাস। সেই ম্যাচের ফল দাঁড়ায় ৩১-৩১। পাটনার রেইডার সচিন ৮ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার রোহিত গুলিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। পুনেরি পল্টনের রেইডার মোহিত গয়াতও আদায় করেন ৮ পয়েন্ট। অধিনায়ক আসলাম ইনামদার ৭ পয়েন্ট নিশ্চিত করেন।

গুজরাত জায়ান্টসের হয়ে সেরা পারফর্মার রেইডার রাকেশ। তিনি একাই ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। তামিল থালাইভাসের হয়ে সবচেয়ে বেশি ১০ পয়েন্ট আদায়ে সক্ষম হন নরেন্দর। হরিয়ানা স্টিলার্সের হয়ে এদিন চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেন রেইডার মনজিৎ। তিনি একাই ১৯ পয়েন্ট নিশ্চিত করে ফেলেন। অলরাউন্ডার নীতীন রাওয়াল ৭ পয়েন্ট আদায় করেছেন। বেঙ্গল ওয়ারিয়র্সের সেরা পারফর্মার অলরাউন্ডার মনোজ গৌড়া, তিনি ৮ পয়েন্ট নিশ্চিত করেন। অধিনায়ক মনিন্দর সিং ৭ পয়েন্ট এবং ডিফেন্ডার গিরীশ মারুতি ৬ পয়েন্ট সংগ্রহ করেন।

পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কেসি। স্কোর পার্থক্য ১৪ হওয়ার সুবাদে তারা শীর্ষস্থানের দখল নিয়েছে। হরিয়ানা স্টিলার্স রয়েছে দুইয়ে। তিনে রয়েছে বেঙ্গালুরু বুলস ও চারে ইউপি যোদ্ধাস। চারটি দলেরই সংগ্রহে রয়েছে ৫ পয়েন্ট করে। আজকের দুটি ম্যাচ টাই হওয়ায় চারটি দল দাঁড়িয়ে তিন পয়েন্টে। কাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে খেলবে পাটনা পাইরেটস। এর পরের ম্যাচে তেলুগু টাইটান্সের প্রতিপক্ষ বেঙ্গল ওয়ারিয়র্স। কালকের শেষ ম্যাচে পুনেরি পল্টনের সামনে বেঙ্গালুরু বুলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+