প্রো কবাডি ২০১৯-এ আজ এলিমিনেটর ম্যাচ, বেঙ্গালুরু-ইউপি, ইউ মুম্বা বনাম হরিয়ানা
প্রো কবাডি ২০১৯ এর প্রথম এলিমিনেটরকে আজ বেঙ্গালুরু-ইউ পি যোদ্ধার লড়াই। লিগের গ্রুপ পর্বে দারুণ খেলেছে দুই দল। ইউপি যোদ্ধা পয়েন্ট টেবিলের ৩ নম্বরে শেষ করেছে।
প্রো কবাডি ২০১৯ এর প্রথম এলিমিনেটরকে আজ বেঙ্গালুরু-ইউ পি যোদ্ধার লড়াই। লিগের গ্রুপ পর্বে দারুণ খেলেছে দুই দল। ইউপি যোদ্ধা পয়েন্ট টেবিলের ৩ নম্বরে শেষ করেছে। অন্যদিকে বেঙ্গালুরু বুলস ৬ নম্বরে শেষ করেছে।

প্রসঙ্গত লিগের ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল ৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে বেঙ্গালুরু বুলস ৫ বার ম্যাচ জিতেছে। যদিও এবারের ইউ পি যোদ্ধাকেও হালকাভাবে নেওয়া চলে না। উল্লেখ্যে লিগের নতুন ফর্ম্যাট মতে এবার প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল সরাসরি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে। প্রথম এলিমিনেটরে বেঙ্গালুরু-ইউপি লড়াইয়ের পর আরেক এলিমিনেটরে পয়েন্ট টেবিলের চার ও পাঁচ নম্বরে শেষ করা দল ইউ মুম্বা ও হরিয়ানা স্টিলার্স দ্বিতীয় এলিমিনেটর খেলবে।
এরপর বুধের প্রথম সেমিফাইনালে এলিমিনেটর ২ এর বিরুদ্ধে বেঙ্গল ওয়ারিয়ার্স ও দ্বিতীয় সেমিফাইনালে এলিমিনেটর ১ এর বিরুদ্ধে দাবাং দিল্লি মুখোমুখি হবে।
একনজরে প্রো কবাডি লিগের পয়েন্ট টেবিল
২২ ম্যাচ থেকে ৮৫ পয়েন্ট নিয়ে লিগের ১ নম্বরে দাবাং দিল্লি
২২ ম্যাচ থেকে ৮৩ পয়েন্ট নিয়ে দু'নম্বরে বেঙ্গল ওয়ারিয়ার্স
২২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিন ইউপি যোদ্ধা
২২ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে চারে ইউ মুম্বা
২২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পাঁচে হরিয়ানা স্টিলার্স
২২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছয়ে বেঙ্গালুরু বুলস।












Click it and Unblock the Notifications