তেরঙা হাতে টেক চাঁদের প্রবেশেই প্রধানমন্ত্রী মোদীর হাততালি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
তেরঙা হাতে টেক চাঁদের প্রবেশেই হাততালি প্রধানমন্ত্রী মোদীর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
করোনা ভাইরাসের আবহেই টোকিওয় শুরু হয়ে গেল প্যারালিম্পিক। মঙ্গলবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল বিশ্বমানের প্রতিযোগিতার। ভারতের পতাকা হাতে ফ্ল্যাগ মার্চে অংশ নিতে দেখা যায় প্যারা জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ। যা দেখে আবেগতাড়িত হয়ে হাততালি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সাফল্য কামনা করেছেন দেশের প্রশাসনিক প্রধান।
|
হাততালি দিলেন মোদী
অলিম্পিকের মতোই বর্ণাঢ্য অনুষ্ঠানের আলোয় আলোকিত হয়ে শুরু হল টোকিও প্যারালিম্পিক। ভারতের পতাকা হাতে যার ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠানে অংশ নিলেন প্যারা জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ। হুইল চেয়ারে বসে তিনি তেরঙা হাতে ধরে টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে প্রবেশ করতেই আবেগতাড়িত হয়ে পড়েন দেশের মানুষ। আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন নমো। যেখানে তাঁকে টিভিতে প্যারালিম্পিকের সূচনা অনুষ্ঠান দেখতে দেখা যায়। ভারতীয় প্যারা-অ্যাথলিট তেরঙা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন মোদী। তাঁর এই ভূমিকায় মুগ্ধ হয়েছে দেশ।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
কেউ প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথমবার, কেউ গেমস থেকে পদক জেতার নজির গড়ে ফেলেছেন। কেউ শৈশব থেকেই প্রতিবন্ধী, কেউ অঙ্গ হারিয়েছেন দুর্ঘটনায়। তাঁদের মধ্যে যেটা সবচেয়ে সাধারণ, তা হল লড়াই করার মানসিকতা। যার বলে বলিয়ান হয়ে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন দেশের প্যারা অ্যাথলিটরা। তাঁদের সাহস, ভাবনা এবং ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্যারা-অ্যাথলিটদের রোল মডেল বলেও তিনি সম্বোধন করেছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় মোদী আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন দেশের প্যারা-অ্যাথলিটরা অনুপ্রেরণা হয়ে উঠে আসবেন।

ভারতের পদক জয়ের সম্ভাবনা
টোকিও প্যারালিম্পিকে মোট ১৬২টি দেশের ৪৪০০ জনের কিছু বেশি অ্যাথলিট ২২টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সে আশায় বুক বেঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ১৯৬৮ সালের প্যারালিম্পিকে চারটি সোনা সহ মোট ১২টি পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ড পিছিয়ে পড়তে পারে বলে দেশের ক্রীড়া মহলের ধারণা।
|
বুধবারই শুরু ভারতের অভিযান
বুধবারই টোকিও প্যারালিম্পিক অভিযান শুরু হচ্ছে ভারতের। টেবিল টেনিস ইভেন্টে নামছেন সোনালবেন মানুভাই প্যাটেল ও ভাবিনা হাসমুখভাই প্যাটেল। রয়েছে আরও অন্যান্য ইভেন্টও। তবে সেগুলিতে ভারতীয় অ্যাথলিটদেরল অংশগ্রহণ নেই।












Click it and Unblock the Notifications